সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র মনোজ্ঞ কবিতা সন্ধ্যা
https://www.facebook.com/USANewsNY/videos/2105648166119638/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সাহিত্য সংগঠন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো মনোজ্ঞ কবিতা সন্ধ্যা। গত ২৮ ফেব্রæয়ারী বুধবার সন্ধ্যায় একুশে কবিতা সন্ধ্যা নামের ভিন্ন আমেজের এ কবিতা পাঠের আসরটি বসে প্রবাসের অন্যতম কবি জুলি রহমানের ব্রঙ্কসের বাস ভবনে। আসরকে ভিন্নমাত্রা দেয় জুলি রহমানের সুললীত কন্ঠে পুঁথি পাঠ। গান, আবৃত্তিও ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। আনন্দঘন পরিবেশে সৃষ্টিশীল কিছু মানুষের রচিত কবিতা, গান, আবৃত্তি আর পুথি পাঠে বিদায় দেয়া হলো মহান একুশের মাসকে। ব্যতিক্রমী এ উৎসবে যোগ দেন প্রবাসের সাহিত্য-সংস্কৃতি প্রেমিরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ আয়োজনে গান-কবিতা-সঙ্গীতের পাশাপাশি চলে মজাদার সব খাবার দাবারও।

অনুষ্ঠানে কবি জুলি রহমান ছাড়াও গান-কবিতা-সঙ্গীতে অংশ নেন কবি নাসরিন চৌধুরী, অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, মেহের চৌধুরী, কামরুন্নাহার রিতা, দিমা নেফার তিতি, সাইদা কবির মাহমুদা, মাকসুদা আহমেদ, সাইদা নাসরিন চৌধুরী, জুঁই ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কবি জুলি রহমানের লেখা কবিতা আবৃত্তি করেন কবি নাসরিন চৌধুরী।

আসরে এক পর্যায়ে টেলিকনফারেন্সে যোগ দেন কবি জুলি রহমানের বড় ভাই কবি ড. দলিলুর রহমান। তিনি তার অসাধারণ প্রশ্নমালা গাঁথা কবিতা সত্যের অন্বেষণে আবৃত্তি করেন টেলিকনফারেন্সে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মো. ফজলুর রহমান নন্দী, জসিম সরকার প্রমুখ। শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক’র সভাপতি কবি জুলি রহমান।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি স¤প্রচারিত হয়।
https://www.facebook.com/USANewsNY/videos/2105512882799833/
https://www.facebook.com/USANewsNY/videos/2105529206131534/
https://www.facebook.com/USANewsNY/videos/2105529206131534/
https://www.facebook.com/USANewsNY/videos/2105529206131534/
https://www.facebook.com/USANewsNY/videos/2105529206131534/
https://www.facebook.com/USANewsNY/videos/2105560836128371/
https://www.facebook.com/USANewsNY/videos/2105562029461585/
https://www.facebook.com/USANewsNY/videos/2105562029461585/
https://www.facebook.com/USANewsNY/videos/2105571319460656/
https://www.facebook.com/USANewsNY/videos/2105576886126766/
https://www.facebook.com/USANewsNY/videos/2105582319459556/
https://www.facebook.com/USANewsNY/videos/2105587999458988/
https://www.facebook.com/USANewsNY/videos/2105607656123689/
https://www.facebook.com/USANewsNY/videos/2105613319456456/
https://www.facebook.com/USANewsNY/videos/2105621016122353/
https://www.facebook.com/USANewsNY/videos/2105628169454971/
https://www.facebook.com/USANewsNY/videos/2105643729453415/
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো