টেনশন মুক্ত থাকতে কোয়ান্টাম মেডিটেশন, কার্যক্রম এখন জ্যাকসন হাইটসে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রানকেন্দ্রে শুরু হয়েছে কোয়ান্টাম মেডিটেশন কার্যক্রম। প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এটি এখন জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। এ অনুষ্ঠানে রোগকে সুস্থতায়, অশান্তিকে প্রশান্তিতে, ব্যর্থতাকে সাফল্যে রুপান্তর করার মানুষের ভেতরের শক্তিকে ব্যবহারের প্রক্রিয়া নিয়ে ধারনা প্রদান করা হয়। এছাড়া জীবন ঘনিষ্ঠ ও আত্মউন্নয়নমূলক আলোচনা, মেডিটেশন, রোগ নিরাময়ে বিশেষ ’হিলিং’ এবং ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শারিরিক, মানসিক, পেশাগত, আর্থিক ও আত্মিকসহ সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে রয়েছে ফ্রি কাউন্সিসেলিং এর ব্যবস্থা।
প্রতি শুক্রবার সাড়ে ৫টায় চলমান জীবনের একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গত শুক্রবারের বিষয় ছিলো ’আন্তরিক অনুশোচনা বিপুল কল্যাণ শক্তিতে রুপান্তরিত হয়।’ সাংবাদিক শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরী।

আলোচক মনোবিজ্ঞানের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা যখন কোন শারিরিক ও মানসিক চাপের মধ্যে থাকি, তখন আমাদের শরীর কর্টিসল নামে এক ধরনের হরমোন তৈরী করে। এই হরমোনের প্রধান কাজ হলো শরীর ও মনকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করা। বেশিরভাগ ÿেত্রে করটিসল শরীরের জন্য উপকারি। কিন্তু অহেতুক বেশি বেশি অনুশোচনায় শরীরে করটিসল উৎপাদনের মাত্রা বেড়ে যায়। এ অবস্থায় শরীর ও মন সারাÿন মনে করতে থাকে তারা আক্রমনের সম্মূখীন হয়ে আছে। এতে শারিরিক ও মানসিক সুস্থতায় ব্যাঘাত ঘটে। যদি অনুশোচনাকে ইতিবাচক কাজে লাগানো না যায়, তাহলে তা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে আত্মসম্মানবোধকে ধ্বংস করে দেয় এবং জীবনের সব আনন্দ মাটি করে দিতে পারে।অথচ এমন মানুষ নেই, যে জীবনে ভুল করেনি। আবার অধিকাংশ মানুষই ভুল থেকে সঠিক অনুশোচনার মাধ্যমে বেরিয়ে আসতে চায়। কিন্তু পারিপার্শ্বিক নানা প্রতিকুলতার কারনে তারা বেরুতে পারেনা।
নিয়মিত মেডিটেশন এবং কোয়ান্টাম কাউন্সেলিং এÿেত্রে যে কাউকেই সহায়তা করতে পারে বলে জানান কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএর জ্যাকসন হাইটসের পরিচালক ইমাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সাধারনভাবে আপনি নিজের কাছে নিজের কোন ভুল খুজে পাবেন না। গভীর ধ্যানে নিমগ্ন হলেই আমরা মনের গভীর থেকে আমাদের ভুলগুলোকে তুলে আনতে পারবো। এভাবে দৃষ্টিভঙ্গি ও জীবনাচরনে পরিবর্তন এনে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্য¯Í সুখী জীবন গড়তে কোয়ান্টাম মেডিটেশন চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে কোয়ান্টামের ২৫ বছরের কার্যক্রমের ওপর নির্মিত একটি ডকুমেন্টারিসহ ’ভার্চুয়াল ভাইরাস’ শিরোনামে অপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
প্রতি শুক্রবার সন্ধ্যায় কোয়ান্টাম সেমিনার ও মেডিটেশনের ফ্রি ক্লাসে অংশ নিতে যে কেউ নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন।
৬৪৬-৭২৭-৮৯৭৮ (ইমাম উদ্দিন) এবং ৬৪৬-২৪৯-৫১২৯ (শামীম আহমেদ)
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!