বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ’র অভিষেক : ভ্রাতৃত্ব বন্ধনের দৃঢ় প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতি স্থাপনের দৃঢ় প্রত্যয় নিয়ে সমাপ্ত হয়েছে প্রবাসে অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর লাকসাম ফাউনেডশন ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক। গত ২৪ ফেব্রুয়ারী শনিবার অভিষেক অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে। তিন পর্বে সাজানো অনুষ্ঠানের শুরুতে ছিল নতুন কমিটির শপথ অনুষ্ঠান। প্রায় তিন শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল কালাম ভূইঁয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও বৃহত্তর লাকসাম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো: রবিউল হাছান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপল এন টেকের সিইও আবুবকর হানিপ, গেষ্ট অব অনার ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ এন মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী খবিরউদ্দিন এ ভূইঁয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এ সরকার, কুমিল্লা জেলা সমিতির সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সোসাইটি সভাপতির সভাপতি আবুল খায়ের আকন্দ, সংগঠনের উপদেষ্টা সামসুউদ্দিন আহমেদ শামীম, প্রফেসর সাফায়েত উল্লাহ মজুমদার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম তালুকদার, ফাউন্ডেশনের সদস্য কামাল উদ্দিন, নির্বাচন কমিশন সদস্য সাইফুল আলম শাহিন, মাগুরা জেলা সভাপতি শাহ জালাল, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন সুজন, নূর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নুরল আমিন পলাশ, সংগঠনের উপদেষ্টা খোরশেদ মেম্বার, শাহদাৎ হোসেন রাজু, সাহিত্য একাডেমি পরিচালক মোশাররফ হোসেন, চট্টগাম সমিতি সাবেক সভাপতি কাজী আজম, নর্বনির্বাচিত সভাপতি আব্দুল জলিল তিতুমীর সিনিয়র সহ সভাপতি মো: মশিউর রহমান মজুমদার ও সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক রিপন।

এ পর্বে নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করার নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম শাহীন। শপথের পর নতুন কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া ও করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।
দ্বিতীয় পর্ব ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, বৃহত্তর লাকসামের সন্তান হিসেবে আজকের অভিষেক অনুষ্ঠানে নিজেকে ধন্য মনে করছি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৃহত্তম লাকসামবাসীর আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানে পাশাপাশি ফাউন্ডেশনের কল্যাণে যে কোস সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
গেষ্ট অব অনার নঈম নিজাম বৃহত্তম লাকসাম ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভিনিন্দন জানিয়ে তিনি বলেন, নওয়াব ফয়জুন্নেছার স্মৃতি বিজরিত বৃহত্তর লাকসামের সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করি। যুক্তরাষ্ট্রে লাকসামবাসীর মিলনমেলায় আমি অভিভূত। এলাকার যেকোন প্রয়োজনে আমি পাশে থাকবো।

এন. মজুমদার বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে মূলধারায় ও নতুন প্রজন্মের নিকট তুলে ধরার লক্ষে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের মতো আদর্শ সংগঠন গড়ে প্রয়োজন। একটি সুন্দর কমিউনিটি বিনিমার্ণে সকলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
অন্যান্য বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন এবং সংগঠনকে গতিশীল করা পরামর্শ দিয়ে বলেন, বহু আশা, আকাংখা আর ভালবাসায় আমাদের প্রিয় সংগঠন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক। সংগঠনের কল্যাণে আমরা সকলে এক ও অভিন্ন। আজকের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উৎসাহিত করছে। তাই আমরা গর্বিত।
সভাপতির বক্তব্যে আবুল কালাম ভূইঁয়া প্রতিহিংসার উর্ধে কাজ করার আহবান জানিয়ে বলেন, ফাউন্ডেশন সামাজিক ও কল্যাণমূলক কাজে আরো অধিকতর ভূমিকা রাখতে পারলেই প্রবাসে শত ব্যস্থতার মাঝে সংগঠন করার স্বাথর্কতা হবে। তিনি সংগঠনের নামে স্থায়ী ভবন ক্রয়ে পরিকল্পনার পাশাপাশি ৫ হাজার ডলার অনুদান প্রদানের ঘোষণা দেন এবং বিগত দিনে সংগঠন পরিচালনায় ভূলক্রুটির জন্য ক্ষমা সন্দুর দৃষ্টি কামনা করেন।

সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, দায়িত্ব পাওয়ার পর সংকীর্ণতার উর্ধে কাজ করার চেষ্টা করেছি। আমরা চাই সকলের মধ্যে সম্প্রীতি ও ঐক্য। তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান কমিটির সকলে সময়ের পরীক্ষিত সৈনিক। তাদের গতিশীল নেতৃত্বে সংগঠনের কাজ আরো বৃদ্ধি পাবে। এ সংগঠনের যেকোন কাজে অতীতে মতো ভবিষ্যতেও সহযোগিতা করে যাবো।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল তিতুমির ও মো: ওমর ফারুক রিপন নতুন দায়িত্বের জন্য আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এ সংগঠনকে দেশ ও প্রবাসে বৃহত্তর লাকসামবাসীর আদর্শ সংগঠন হিসেবে রূপান্তিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ।


তৃতীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষঞা তিথি।
নতুন কমিটিতে অভিষিক্তরা হলেন: সভাপতি আব্দুল জলিল তিতুমির, সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান মজুমদার, সহ সভাপতি তপন বনিক, কামরুন্নাহার রিনা, মন্জুর রহমান, জসিম উদ্দিন, কোহিনুর আক্তার জলি, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক রিপন, সহ সাধারণ সম্পাদক সুজন সাহা, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান দাউদ, প্রচার সম্পাদক মো: মিরান খান, মহিলা সম্পাদিকা সুষমা সিংহ হ্যাপি, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইউছুফ মজুমদার, অফিস সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রবিউল হোসেন রুবেল, কার্যকরী সদস্য আবুল কালাম ভূইঁয়া, সাইফুল আলম শাহীন, এবিএম হুমায়ন কবীর, দুলাল চন্দ্র সিংহ, মাষ্টার মীর হোসেন ভূইঁয়া, হুমায়ন কবির শাহীন, মো: মাসুদুল ইসলাম।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!