Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত : হামলাকারী পলাতক

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: March 2, 2018 | 7:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাম্পবিল হলে এই ঘটনা ঘটে। তবে নিহতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এই ঘটনায় জেমস এরিক ডেভিস নামে একজনকে খুঁজছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছে। 

মিশিগান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুক্রবার সকালে এক টুইট বার্তায় এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওই হামলায় দুইজন নিহত হয়েছে। তবে তাদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। পুলিশের দাবি পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, ঘটনার আগের রাতে সন্দেহভাজন ডেভিসকে মাদক সংক্রান্ত জটিলতার কারণে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সকালে তাকে হলে ফিরিয়ে আনা হয়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, ঘটনার পর হলের একটি গেট দিয়ে সন্দেহভাজন ডেভিস বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। সূত্র : আলজাজিরা, বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ