ঢাকায় মুক্তধারা নিউইয়র্ক আয়োজিত ড. নূরুন নবীর ৩টি বইয়ের আলোচনা অনুষ্ঠান
ঢাকা থেকে আহমাদ মাযহার: ১ মার্চ ২০১৮ বিকেল ৪ টায় বাংলা একাডেমীর শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে মুক্তিযোদ্ধা লেখক ড. নূরুন নবী রচিত শামসুর রাহমান: স্বাধীনতার কবি, হুমায়ূন আহমেদ: কাছের মানুষ ও অধ্যাপক কবীর চৌধুরী: মৌলবাদের নির্ভীক প্রতিবাদী– এ তিনটি বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক রাহাত খান, কবি আসাদ চৌধুরী, খন্দকার রশীদুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাংসদ ড. আবদুর রাজ্জাক, কবি সৈয়দ আল ফারুক, লেখক ও সাংবাদিক আনিসুল হক, কবি সৈয়দ আল ফারুক, ছড়াকার ফারুক হোসেন ও কবি এমডি আব্দুস সামাদ আলোচনা করেন।
শামসুজ্জামান খান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ড. নূরুন নবীর অনেক গুণের উল্লেখ করেন। কবি আসাদ চৌধুরী বইয়ের প্রাঞ্জলতার প্রশংসা করেন। তিনি ড. নূরুন নবীর স্ত্রী ড. জিনাত নবীর সঙ্গেও পরিচয় করিয়ে দেন। রাহাত খান বলেন, তিন ব্যক্তির জীবনের অনেক অজানা দিক উঠে এসেছে তাঁর বইয়ে। তাঁর রচনাভঙ্গি সহজ, রচনার বিন্যাসে সুগঠিত। ড. আবদুর রাজ্জাক বলেন, ড. নবী ছিলেন মুক্তিযুদ্ধে তাঁদের দলের অন্যতম থিংকট্যাংক। সৈয়দ আল ফারুক বলেন, বইগুলো তাঁর ভালো লেগেছে। আনিসুল হক সরস ভঙ্গিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই বইয়ে এমন কিছু তথ্য আছে যা অন্য কোথাও নেই।
মিলনায়তনভর্তি দর্শক আলোচনা উপভোগ করেন। উল্লেখ্য যে, তিনটি বইয়েরই প্রকাশক স্কলার্স পাবলিশার্স।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল