পবিত্র হজ ২১ আগস্ট অনুষ্ঠিত হতে পারে : বাংলাদেশে হজের নিবন্ধন শুরু, প্রথম ফ্লাইট ১৪ জুলাই
Muslim pilgrims circle the Kaaba at the Grand mosque in Mecca, Saudi Arabia September 8, 2016. REUTERS/Ahmed Jadallah
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবছর হজে যেতে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের মূল নিবন্ধন শুরু হয়েছে বৃহস্পতিবার। এ নিবন্ধন চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত। এছাড়া চলতি বছর হজে যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই।
বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, হজে প্রতারণা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। এমনকি হাজীদের যাতে কোনো রকম বিড়ম্বনা পোহাতে না হয়, সেজন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগের বছরগুলোতে হজযাত্রীদের তথ্য যাচাইয়ের লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা ছিল। নতুন হজ নীতিতে পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম বিলুপ্ত করা হয়েছে। নিবন্ধনের পর কোনো হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে না। তবে মৃত্যু বা গুরুতর অসুস্থতার কারণে সর্বোচ্চ ৪ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ পাবেন। মন্ত্রী বলেন, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী তথাকথিত কাফেলা, গ্রুপ লিডারের সঙ্গে হজের লেনদেন করে প্রতারিত হলে সরকার এর দায় নেবে না। এবার বিভিন্ন রকমের জটিলতা নিরসনে হজ যাত্রীদের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।
চলতি বছরও দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ১৪৩৯ হিজরি/২০১৮ সাল’ গত সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ (২০১৮)’ অনুমোদন দেয়া হয়েছে। এবার হজ পালনে প্যাকেজ-১ এ ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!