নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আর্থিকভাবে কিছুটা অসচ্ছল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্রসহ কম্বল বিতরণ করেছে মানবতার সেবায় নিয়োজিত ‘নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’ সদস্যরা। শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে শীতবস্ত্র ও নতুন কম্বল নিয়েছেন। গত ৩ মার্চ শনিবার জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ এবং ৭৩ স্ট্রিটের খাবার বাড়ী রেস্টুরেন্টের সামনে দপুুর ২ টায় এই কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির উদ্ভোধন করেন লায়ন ডিস্টিক্ট ২০-আর ২ এর সাবেক গভর্ণর একেএম মিজানুর রহমান ভূইয়া।
উপস্থিত ছিলেন লায়ন ডিস্টিক্ট ২০-আর ২ এর ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রার্থী মেডেলি সাই, লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন্স ক্লাব সেক্রেটারী লায়ন আসেফ বারী (টুটুল), এই প্রকল্পের আহবায়ক লায়ন রফিকুল ইসলাম, সদস্য সচিব লায়ন আহসান হাবিব, ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট লায়ন মো: নাসিরউদ্দিন, সদ্য সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ।
উল্লেখ্য, বিনামূল্যে এই সেবামূলক কার্যক্রমটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন একেএম এ রশিদ, লায়ন মঈন চৌধুরী, লায়ন এম এস আলম, লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন বেলাল আহমেদ, লায়ন আব্দুর রহিম হাওলাদার, লায়ন মোহাম্মদ আলী, লায়ন হেলাল উদ্দিন, লায়ন মো: জাহেদুল, লায়ন রায়ান তাজ, লায়ন মুনমুন হাসিনা বারী প্রমূখ।
পরে ক্লাব সদস্যরা খাবার বাড়ী রেস্টুরেন্টে এক পর্যালোচনা সভায় মিলিত হন। লায়ন্স ক্লাব সেক্রেটারী লায়ন আসেফ বারী’র সঞ্চালনায় এসময় লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, প্রকল্পের আহবায়ক লায়ন রফিকুল ইসলাম, সদস্য সচিব লায়ন আহসান হাবিব শীতবস্ত্র বিতরণ কর্মকান্ডে অংশ নিয়ে সাফল্যমন্ডিত করার জন্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সৌহার্দ পূর্ণ এই সভার আলোচনা পর্ব শেষে সকলকে দুপুরের খাবারে আপ্যায়িত করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!