নিউইয়র্কের জ্যামাইকায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকায় দুর্বৃত্তের হামলায় আজিজুর রহমান নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩ মার্চ) ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুই কৃষ্ণাঙ্গ ও এক শেতাঙ্গ তার উপর হামলায় চালায়। আহত হওয়ার পর তাকে দ্রুত কুইন্স হাসপাতালে নেয়া হয়। তবে তার অবস্থা গুরুতর ছিল না। ৬৫ বছর বয়সী আজিজুর রহমান সাটফিন মসজিদের ইমাম আবদুল মুকিতের শ্বশুর। এ হামলাকে হেইট ক্রাইম হিসেবে অভিহিত করছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় সবখানে নিন্দার ঝড় উঠেছে।
গত বছর একই এলাকায় দুর্বৃত্তের হামলায় নাজমা আক্তার নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়। এর আগে ওজনপার্ক এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন মসজিদের ইমাম আকুঞ্জি ও মুসল্লি তারা মিয়া।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes