নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় খান’স টিউটোরিয়ালের বিপুল সাফল্য
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে বিপুল সাফল্য পেয়েছে খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা। গত ২৫ বছরের ধারাবাহিকতায় এ বছরও নিউইয়র্ক সিটির বাংলাদেশী পরিচালিত সর্ববৃহৎ টিউটোরিং সেন্টার খান’স টিউটোরিয়াল থেকে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রী স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। গত বুধবার ফলাফল দেয়া শুরু হলেও শুক্রবার পর্যন্ত সর্বশেষ পাওয়া খবরে খানস টিউটোরিয়াল আগের বছরগুলোর মতই সবাইকে টপকে গেছে। শুক্রবার পর্যন্ত খানস টিউটোরিয়াল জানতে পেরেছে তাদের সেন্টারের ৩৩৩ জন ছাত্রছাত্রী এই সম্মানজনক স্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।
খান’স টিউটোরিয়াল জানিয়েছে, তাদের টিউটোরিয়াল থেকে ৬৭ জন স্টাইভস্যান্ট হাইস্কুলে, ব্রঙ্কস সাইন্স হাইস্কুলে ৮৫ জন, ব্রুকলীন টেক হাইস্কুলে ১১৩ জন, ব্রুকলীন ল্যাটিনে ৫০ জন, হাইস্কুল অব ম্যাথ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩ জন, লিম্যান কলেজ হাইস্কুলে ১ জন, ইয়র্ক কলেজ হাইস্কুলে ৯ জন, স্ট্যাটেন আইল্যান্ড টেকে ৩ জন এবং লাগোর্ডিয়ায় ২ জন ভর্তির জন্য মনোনীত হয়েছে।
খান’স টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান জানান, তারা প্রত্যাশা করছেন অন্যান্য বছরের মতো আগামী সপ্তাহেও তারা আরো ছাত্রছাত্রীর খবর পাবেন, যারা এইসব স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তিনি আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ তালিকা দেবেন বলে জানান।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ৯টি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি টেষ্ট হয়েছিল গত বছর অক্টোবরে এবং নভেম্বরে তার ফলাফল প্রকাশিত হয় এই সপ্তাহে। বুধবার সিটির বিভিন্ন স্কুলে অষ্টম গ্রেডের টেষ্টে সাফল্য অর্জন ছাত্রছাত্রীদের হাতে সাফল্যের চিঠি এবং পরবর্তী করণীয় বিষয়ে চিঠি তুলে দেন বিভিন্ন স্কুলের গাইডেন্স কাউন্সিলারগণ। আগামী সেপ্টেম্বরে তারা নিজ নিজ পছন্দের স্কুলে যাবে নবম গ্রেডে। গত বছর অক্টোবর ও নভেম্বরে প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেষ্টে অবতীর্ণ হয়। আর সাফল্য অর্জন করে প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী। এ বছর স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির জন্য মনোনীতদের প্রাপ্ত স্কোরের ভিত্তিতেই বিভিন্ন স্কুলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। এরমধ্যে স্টাইভস্যান্ট হাইস্কুলে ভর্তির জন্য নূনতম স্কোর ৫৫৯, ব্রঙ্কস সাইন্সের জন্য স্কোর ৫১৮, ব্রুকলীন টেকে ভর্তির জন্য স্কোর ৪৮৩, স্ট্যাটেন আইল্যান্ড টেকের জন্য ভর্তির স্কোর ৫১৯ প্রয়োজন।
জন হপকিন্সে ভর্তির সুযোগ তানভীরের

ইউএসএনিউজঅনলাইন.কম : খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থী তানভীর চৌধুরী জন হপকিন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এজন্য উচ্চ স্কোরপ্রাপ্ত তানভীরকে খান’স টিউটোরিয়ালের পক্ষ থেকে অভিনন্দন জানান হয়েছে। তানভীর আগামী মাসে একটি আইভি লীগ স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার খবরের অপেক্ষা করছেন তানভীর। তানভীর খান’স টিউটোরিয়ালে ভর্তি হয়েছিলেন সেকেন্ড গ্রেডের ছাত্র হিসেবে এবং পরে স্যাট (ঝঅঞ) ক্লাসের জন্য ফিরে আসেন। খান’স এর স্যাট প্রোগ্রাম পরিচালনার দায়িত্বে রয়েছেন কলাম্বিয়ার গ্রাজুয়েট তাসনীম ইমাম খান। তানভীর তার প্রথম স্যাট প্রচেষ্টায় ১৫২০ স্কোর করেন এবং পরে সুপার স্কোর করেন ১৫৬০। ইউলিয়াম সি ব্রায়ান্ট হাইস্কুলে তার বর্তমান জিপিএ ১০৫। তিনি বিজ্ঞানে পড়াশুনা করবেন।
তার উচ্চ স্যাট স্কোরের কারণে তানভীর বর্তমানে খান’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস শাখার স্যাট প্রশিক্ষক হিসেবে তরুণ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব পালন করছেন। খান’স এর হাইস্কুল এচিভমেন্ট প্রোগ্রামের ডাইরেক্টর তাসনীম ইমাম খান বলেন, তানভীর চৌধুরী জন হপকিন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!