Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রবাসীদের সাথেও প্রাণ মেলালেন কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: March 12, 2018 | 7:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আইরিশ ডে পালনের সমাবেশে বাংলাদেশীদের সাথেও প্রাণের সাথে প্রাণ মিশিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ও ডেমক্র্যাটিক ককাসের প্রধান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি। ১১ মার্চ রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের একটি পার্টি হলে উৎসব-আমেজের এ সমাবেশে অভিবাসীদের ঢল নেমেছিল। গানের পাশাপাশি অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান কংগ্রেসম্যান ক্রাউলি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন ক্রাউলি। ক্রাউলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির জবাব দিতে হবে আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে। কংগ্রেসের উভয় কক্ষে ডেমক্র্যাটদের বিপুল বিজয় নিশ্চিত হলেই ট্রাম্পের পক্ষে অভিবাসন-বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে ন।

কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ এ সময় সকলকে স্বস্তি দিয়ে উল্লেখ করেন, নিউইয়র্ক সিটির কুইন্স হচ্ছে সবচেয়ে বেশী অভিবাসীর স্থান। এখানে ট্রাম্পের কোন নির্দেশ পালিত হবে না-যা আমেরিকার নীতি-নৈতিকতার পরিপন্থি।
এ সমাবেশে প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এটর্নী মঈন চৌধুরী, ওসমান চৌধুরী, গোলাম ফারুক শাহীন, শরাফত হোসেন বাবু, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ প্রমুখ।এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV