Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলায় ফেসবুক

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 27, 2011 | 12:48 AM

ইউএসএনিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটিকে বাংলা ভাষায় রূপান্তরের কাজে অংশ নিতে পারবেন। ফেসবুককে এর ব্যবহারকারীদের সাহায্যে পুরোপুরি বাংলা ভাষায় রূপান্তরের জন্য গ্রামীণফোন এবং ফেসবুক এক যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল জিপি হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গ্রামীণফোনের সিসিও কাজী মনিরুল কবির। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ফেসবুক ব্যবহারকারীগণকে ইংরেজি থেকে বাংলায় রূপান্তরের জন্য ‘ফেসবুক ট্রানস্লেশন’ ওপেন এপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, ভাষান্তরের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে ফেসবুকে যোগ দিয়ে www.facebook.com /translations  লগ অন করতে হবে। তারপর পাতার বাম দিকের ‘প্রেফারেন্সেস’ এ ক্লিক করতে হবে, তারপর অনুবাদের ভাষাসমুহ থেকে ‘বেঙ্গলি’ সিলেক্ট করতে হবে, এরপর ‘আপডেট প্রিফারেন্সেস’-এ ক্লিক করতে হবে। তারপর অনুবাদ সংকেতটিতে ক্লিক করে শুরু করবেন ফেসবুককে বাংলায় রূপান্তর। তবে এ ক্ষেত্রে কম্পিউটারে বাংলা ফন্ট অবশ্যই থাকতে হবে। এছাড়া ফেসবুকের বাংলা ভাষায় রূপান্তর পর্যায়ক্রমে মোবাইল ফোনেও দেখা যাবে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV