Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ইউটিউবে ‘প্রাঙ্ক’ ভিডিও প্রকাশ করায় মার্কিন তরুনীর কারাদন্ড

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: March 15, 2018 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউটিউবে একটি প্রাঙ্ক ভিডিও প্রকাশ করে বিপদে পড়েছেন এক মার্কিন তরুনী। ইউটিউবে ‘প্রাঙ্ক’ ভিডিও প্রকাশ করায় ওই মার্কিন তরুনীকে কারাদন্ড দিয়েছেন একটি আদালত। ভিডিওটিতে তিনি তার বয়ফ্রেন্ডকে গুলি করে হত্যা করেন। এরকম ভিডিও প্রকাশ করে ইউটিউবে ভাইরাল হবেন বলে আশা করেছিলেন তারা। কিন্তু ঘটেছে তার উল্টোটা, তরুনীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে একটি আদালত।
কারাদন্ডপ্রাপ্ত তরুনীর নাম মোনালিসা পেরেজ (২০) এবং তার বয়ফ্রেন্ড পেদ্রো রুইজ (২০)। রুইজ তার বুকে একটি বই রেখে পেরেজকে তার বুকে গুলি করতে বলেন। গুলিটি তার বুকে রাখা বইটি ভেদ করে। ফলে ঘটনাস্থলে গুরুতর আহত হন রুইজ। একারণে দোষী সাব্যস্ত করা হয় পেরেজকে।
নরম্যান কাউন্টি অ্যাটর্নি জেমস ব্রু বলেন, ‘তারা যেটি করেছে তা নিতান্তই বোকামি এবং এটি পরিচালনা করেছেন পেদ্রো রুইজ। তাছাড়া পেরেজ ভুল ছিল, কারণ তিনি নিশ্চিত হয়েছিলেন তারা যেটি করতে যাচ্ছে তা নিরাপদ।’
তাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এমন ভিডিও প্রকাশ করে ইন্টারনেটে জনপ্রিয় হওয়াই ছিল তাদের মুল লক্ষ্য। এর আগেও তারা আরও কিছু প্রাঙ্ক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছিল, তবে সেগুলো ছিল নিরাপদ। বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ