Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় ফুট ওভার ব্রিজ ধস, নিহত অন্তত ১০জন

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 15, 2018 | 10:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ফুট ওভার ব্রিজ ধসে অন্তত দশজন নিহত হয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। ফ্লোরিডার সিনেটর বিল নেলসন স্থানীয় টেলিভিশন সিবিএস মিয়ামিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন বলে রয়টার্স জানায়। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ছয় থকে দশজন নিহত হয়েছেন। সেতুটি দক্ষিণ ফ্লোরিডার ব্যস্ততম সড়কগুলোর একটি ছিল। সেতুটি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের সড়কের সঙ্গে সংযুক্ত ছিল। গত শনিবারই এটি স্থাপন করা হয় বলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে জানানো হয়েছে। আট লেনের সড়কের ওপর দিয়ে রাস্তা পারাপারে এটি স্থাপন করা হয়েছিল। ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিল ৯৫০ টন।
সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২ টার দিকে এই ব্রিজটি ধ্বসে যায়। এর আগে ফ্লোরিডা হাইওয়ে পুলিশের মুখপাত্র আলেজান্দ্রো আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বেশ কয়েকজন নিহতের তথ্য নিশ্চিত করেন।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সেন্ডার্স রয়টার্সকে বলেন, দুর্ঘটনার বিষয় এবং উদ্ধার তৎপরতার ব্যাপারে প্রেসিডেন্ট খোঁজ-খবর নিচ্ছেন। ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে।
এদিকে কমপক্ষে ছয়জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছ বলে মিয়ামি মেয়র কার্লোস গিমেঞ্জ সিবিএসকে জানান। সেতুটির নিচে এখনো আটটি গাড়ি চাপা পড়ে আছে। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে তিনি জানান। সেসময় মিয়ামি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের হেলিকপ্টারগুলোকে দুর্ঘটনাস্থল থেকে দূরে অবস্থান করার অনুরোধ করা হয়।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সেতুটি ধসে পড়ে। সেতুটির তৈরির দায়িত্বে থাকা নির্মাণ প্রতিষ্ঠান মিউনিল্লা কন্সট্রাকশন ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথা জানিয়েছে।
মিয়ামি-ডেড ফায়ার রেস্কিউ এজেন্সি একটি টুইট বার্তায় জানায়, মিয়ামির এই এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় আহতের উদ্ধারে অভিযান কার্যক্রম চালাচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
সিএনএন জানায়, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং পথচারীদের সুবিধার্থে এই ব্রিজটি শনিবারেই স্থাপন করা হয়েছিল। এই ব্রিজটি নির্মাণে খরচ হএয়ছিল প্রায় ১৪.২ মিলিয়ন ডলার। এটি ক্যাটেগরি ৫ মাত্রার শক্তিশালী ঝড় সহ্য করতে সক্ষম করে তৈরি করা হয়েছিল এবং এটি সর্বনিম্ন ১০০ বছর টিকবে বলে ধারণা করা হয়েছিল। সূত্র : সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV