নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা পেলেও সাকিবকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি
মো. কামাল হোসেন: কলম্বোয় নিদাহাস ত্রিদেশীয় টি-২০ সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাজিক ব্যাটে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশ দলের অবিষ্মরণীয় জয়ে ব্যতিক্রমী উচ্ছাস প্রকাশ করেছেন পুরো দল তো বটে, এমনকি পুরো জাতি!
ম্যাচের শেষ ওভারে প্রয়োজন ১২ রান। আগের বলেই সিঙ্গেল নিতে গিয়ে রান আউট মেহেদী মিরাজ। আর স্ট্রাইক হারালেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্ট্রাইকে এলেন মুস্তাফিজুর রহমান। বোলার ইসুরু উদানা টানা দুটি বাউন্সার দিলেন। রানআউটও হলেন মোস্তাফিজ।
এরপরেই মাঠে শুরু হলো নাটক। কাঁধের ওপর দুটি বাউন্সারে একটাও ওয়াইড কিংবা নো ডাকলেন না আম্পায়াররা। এরই তুমুল প্রতিবাদ করে ওঠেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন সাকিব।
মাঠ ছেড়ে চলে আসার পরিস্থিতি তৈরি হওয়ায় সাকিবের সামনে নিষেধাজ্ঞার হুমকিই ছিল। তবে ক্রিকেট প্রেমিদের জন্য স্বস্তির খবর, তেমনটা হয়নি।
শুক্রবার রাতে দলীয় সূত্র জানিয়েছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রড সাকিবকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। ডিমেরিট পয়েন্ট পেয়েছেন একাদশের বাইরে থাকা নুরুল হাসান।
উত্তেজনার মুহূর্তে নুরুলের সঙ্গে কথার লড়াই হয়েছিল শ্রীলঙ্কান খেলোয়াড়দের। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন, ম্যাচ রেফারি বুঝতে পেরেছেন ঘটনার উৎপত্তি আসলে আম্পায়ারের ভুলে! যেহেতু আম্পায়ারদের ভুলের কারণেই এত কিছু, সাকিব-নুরুলকে বেশি জরিমানা গুনতে হয়নি।
প্রসঙ্গত, ওই অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদরা মাঠ ছেড়ে উঠে আসলে ওয়াকওভার পেয়ে যেতো শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিদায় নিতো বাংলাদেশ। শেষ মুহূর্তে এমন মাথা গরম সিদ্ধান্ত অবশ্য ঠেকান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। রিয়াদদের তিনি মাঠ থেকে উঠে আসতে দিলেন না। যদিও মাঠের মধ্যেই আম্পায়ার এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্ক বেধে যায় মাহমুদউল্লাহ রিয়াদের।
খেলা শুরু হলো আবার। উদানার পরের বলে রিয়াদ দারুণ একটা চার মারলেন কাভারের ওপর দিয়ে। সমীকরণ তিন বলে ৮। পরের বলে দুই রান নিলেন তিনি। দরকার ২ বলে ৬ রান। উদানার বলটা পড়ল প্যাডে, মাহমুদউল্লাহ ফ্লিক করে সেটা আছড়ে ফেলেই মেতে উঠলেন উল্লাসে।
মাঠে ছুটে এসে রিয়াদকে জড়িয়ে ধরলেন ক্রিকেটাররা। ক্রিজের মধ্যেই দিলেন নাগিন ড্যান্স। বাংলাদেশ দলের এই বিজয় উদযাপনে বাধ সাধে লঙ্কান ক্রিকেটাররা। উত্তেজিত লঙ্কান ফিল্ডার কুশল মেন্ডিসের সঙ্গে তর্কাতর্কি, এমনকি হাতাহাতির পর্যায়ে চলে যান নুরুল হাসান সোহান। সাকিব আল হাসানরা এসে তাকে নিভৃত করেন।
ম্যাচ শেষে সাকিব জানান, দলের অধিনায়ক হিসেবে সে সময়ে তার আরও সতর্ক থাকা দরকার ছিল। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জানান, ভবিষ্যতে তিনি এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমাদের সময়.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!