Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফখরুদ্দীন-মইনকে সংসদীয় তদন্ত কমিটির বৈঠকে তলবের সিদ্ধান্ত,দু’জনই বর্তমানে আমেরিকায়

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 28, 2011 | 2:50 AM

ইউএসএনিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে সংসদীয় তদন্ত কমিটির বৈঠকে ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, ফখরুদ্দীন ও মইন উ দু’জনই বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন।
 ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যদের মধ্যে সৃষ্ট সহিংসতার ঘটনা তদন্তে সাক্ষ্য গ্রহণের জন্য সংসদীয় সাব- কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সাব-কমিটির প্রধান ও মূল কমিটির সভাপতি রাশেদ খান মেনন। বৈঠকে সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ সিনা ইবনে জামালী ও তৎকালীন ডিজিএফআই কর্নেল শামস বা বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম খানের দেয়া সাক্ষ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী ও তৎকালীন ডিজিএফআই প্রধান এটিএম আমিনকে ডাকা হলেও সেনা অধিদপ্তর জানিয়েছে, এটিএম আমিনকে তার ঠিকানায় পাওয়া যায়নি এবং ফজলুল বারী পলাতক রয়েছেন। বৈঠক শেষে রাশেদ খান মেনন বলেন, ওই সময়ে তাদের সিদ্ধান্ত নেয়ার কোন সুযোগ ছিল না বলে বৈঠকে দুই সেনা কর্মকর্তা জানিয়েছেন। তৎকালীন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের নির্দেশে তাদেরকে সব কিছু করতে হয়েছে। তাই সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক সেনাপ্রধানের সাক্ষ্য নেয়া প্রয়োজন। তদন্তের স্বার্থে আগামী বৈঠকে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে তিনি জানান। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনা অধিকতর তদন্তে গত বছরের ১৯ শে আগস্ট সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ইতিমধ্যেই ২০০৭ সালের ওই সহিংস ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তৎকালীন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষ্য নেয়া হয়েছে। পরে ওই ঘটনায় জড়িত শিক্ষার্থীদেরও সাক্ষ্য নেবে এই কমিটি। এসব সাক্ষ্য, বিক্ষোভের সময়কার ভিডিও ফুটেজ ও ছবিসহ অন্যান্য তথ্য দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে। পরে এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করবে। ভবিষ্যতে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV