Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সান্ডার নিক্সকে বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: March 20, 2018 | 5:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নির্বাচনে ৫ কোটি মানুষের তথ্য হাতিয়ে নেওয়া এবং সাম্ভাব্য ঘুষ নেওয়ার অপরাধে ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সান্ডার নিক্সকে বরখাস্ত করা হয়েছে। খবর সিএনএন’র।
ক্যামব্রিজ অ্যানালিটিকা থেকে এক বিবৃতিতে জানানো হয়, চ্যানেল ফোরের খবরের পর তাৎক্ষণিকভাবে নিক্সকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চালু করা হয়েছে।
তার আগে ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোরে একটি সংবাদে ছদ্মবেশী সাংবাদিকদের সাথে ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহীর কথোপকথনের একটি গোপন ভিডিও প্রকাশ করা হয়েছিল।
সেই ভিডিওতে শ্রীলংকার ক্লায়েন্ট হিসেবে সেজে ছদ্মবেশী সাংবাদিকরা শ্রীলংকার রাজনীতিবিদদেরকে ফাঁসানোর জন্য একটি চুক্তি করছিলেন। এদেরকে ফাঁসানোর জন্য প্রধান নির্বাহী অ্যালেক্সান্ডার নিক্স বলেন, ‘আমার একটি প্ল্যান আছে। আমরা তাদের বাসায় সুন্দরী নারী পাঠাবো যারা তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে। এই পুরো জিনিসটা গোপন ক্যামেরায় রেকর্ড করা হবে এবং তা ফাঁস করে দেওয়া হবে। এতে করে আপনাদের নির্বাচনে জিততে কোন সমস্যাই হবে না’
এরপর সাংবাদিকরা বলেন, ‘তো আপনি এতে মেয়েদের ব্যবহার করবেন। এরা তো আর স্থানীয় মেয়ে নয়? শ্রীলংকার মেয়ে নয় তো?’
এই প্রশ্নের জবাবে নিক্স বলেন, ‘না। আমরা হয়তো কিছু ইউক্রেনিয়ান যুবতীদের আনতে পারি। তারা প্রচণ্ড সুন্দরী এবং এই কাজের সাথে ভালো যাবে।’
তাছাড়াও তিনি অন্তরঙ্গ মুহূর্তগুলোতে এডিট করে আরও মশলাদার বানানোর কথাও বলেন।
এই ভিডিও প্রকাশের পরপর এটি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন অ্যালেক্সান্ডার নিক্স। তিনি বলেন, ‘কখনও কখনও আমাদের মক্কেলদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন করতে হয়।’ সূত্র : সিএনএন/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV