Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

পেনসিলভিনিয়ায় পিপলএনটেক’র জব সেমিনার ২৪ শে মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: March 21, 2018 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভিনিয়ার আপার ডার্বিতে আগামী ২৪ সে মার্চ শনিবার বিকেল ৪.৩০ মিনিট এ অনুষ্ঠিত হচ্ছে পিপলএনটেক এর জব সেমিনার। পিপলএনটেক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবুবকর হানিপ জানান, এই প্রতিষ্ঠানের চেষ্টায় গত এক দশকের ও বেশি সময় ধরে পাঁচ সহস্রাধিক ব্যক্তি চাকুরী পেয়েছেন এবং তারা মাথা পিছু বার্ষিক গড়ে এক লক্ষ্য ডলার করে বেতন পাচ্ছেন।

পিপলএনটেক প্রথম থেকেই বদ্ধপরিকর যেন প্রত্যেক যোগ্য ব্যক্তি ওড জব না করে যার যার যোগ্যতা অনুযায়ী কর্ম সংস্থান করতে পারেন। যুক্তরাষ্টের বর্তমান অবস্থায় চাকুরীর ক্ষেত্রে আই টি প্রফেশন অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। শুধু মাত্র স্বল্পকালীন কোর্স করেও অনেকে পেয়ে যাচ্ছেন তার কাঙ্খিত চাকুরী যার মাদ্যমে তারা স্ব পরিবারে উপভোগ করতে পারছেন অত্যন্ত উন্নত জীবন ধারা। তাই এই বিষয়ে অভিজ্ঞরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।

এই পরিপ্রেক্ষিতে পিপলএনটেক পেনসিলভিনিয়ায় আয়োজন করতে যাচ্ছে জব সেমিনার এর। যেখানে পিপলএনটেক এর সাবেক শিক্ষার্থীরা যারা এই মুহর্তে আমেরিকার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময় করবেন। এই অনুষ্ঠানে পিপলএনটেক সি ই ও প্রকৌশলী আবুবকর হানিপ, পেনসিলভিনিয়া শাখার এডমিনিস্ট্রেটর ও কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট অব মিলবোর্ন মোহাম্মদ নুরুল হাসান ছাড়াও উপস্থিত থাকবেন পেনসিলভিনিয়ার বিশিষ্ট সাংবাদিক ও সম্মানিত ব্যাক্তিবর্গ যাদের মধ্যে আপার ডার্বি কাউন্সিল ম্যান শেখ সিদ্দিক, কাউন্সিল ওম্যান শেকেলা কোলস, বি এ ডি এ এর সাবেক প্রেসিডেন্ট ডক্টর ইমরুল চৌধুরী, বি টি এস পির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সেক্রেটারি এ বি এম আলতামাস বাবুল, বাংলাদেশ সোসাইটির ইফতেখার হোসাইন ফরহাদ, মিলবার্ন এর কাউন্সিল ম্যান মোহাম্মদ মনসুর আলী, পিপলএনটেক এর বিসনেস ডেভেলপমেন্ট এক্সেকিউটিভে আসিফ ফাহাদ উল্লেখযোগ্য।

পেনসিলভিনিয়ায় অবস্থানরত বিভিন্ন কমিউনিটির যারা আই টি প্রফেশন এ কাজ করতে ইচ্ছুক তাদের কে পিপলএনটেক এর পেনসিলভিনিয়ার কার্যালয়ে 6796 Market St,Upper Darby, PA 19082,United State,Contact: 1-855-562-7448 এ যোগাযোগের আহবান করা হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ