Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে ভিডিও সহকারী রেফারি

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: March 21, 2018 | 4:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবশেষে প্রথমবারের মতো রাশিয়া বিশ্বকাপের খেলায় ভিডিও সহকারী রেফারি (ভিএআর) রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই মৌসুমে ইংলিশ কাপের কিছু ঘরোয়া খেলায় পরীক্ষামূলকভাবে ভিএআর ব্যবহৃত হয়েছে। এছাড়া জার্মানি ও ইতালিতেও এই প্রযুক্তি-নির্ভর পদ্ধতির ব্যবহার হয়েছে। সফল পরীক্ষা শেষে এবার রাশিয়া বিশ্বকাপের ম্যাচগুলোতে এই পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এ খবর দিয়েছে বিবিসি। ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমাদেরকে সময়ের সঙ্গে তাল মেলাতে হবে।

আমরা রেফারিদেরকে এমন সব প্রযুক্তি দিতে চেয়েছি, যার মাধ্যমে তারা আরও নিখুঁত সিদ্ধান্ত নিতে পারবে। আর বিশ্বকাপে কিছু সিদ্ধান্ত ভীষণ গুরুত্বপূর্ণ।’
২০১৬ সালের ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রথমবারের মতো ব্যবহৃত হয়। ২০১৭ সালের কনফেডারেশন্স কাপেও এই প্রযুক্তি-নির্ভর পদ্ধতি পরখ করে দেখা হয়।
এই প্রযুক্তির সহায়তায় রেফারির ভুল সিদ্ধান্ত পাল্টানোর সুযোগ তৈরি হলেও, অনেকে এর সমালোচনা করেছেন। এফএ কাপে রোচডালের বিপক্ষে টটেনহ্যামের ৬-১ গোলের জয়ের পর, কেউ কেউ এই পদ্ধতিকে ‘হাস্যকর’ ও ‘বিব্রতকর’ বলে আখ্যা দিয়েছেন। ম্যাচটির একটি গোল ও পেনাল্টি বাতিলের সিদ্ধান্ত নিয়ে বেশ হাস্যরস সৃষ্টি হয়।
ইংলিশ প্রিমিয়ার লীগের আগামী মৌসুমে ভিএআর পদ্ধতি ব্যবহার করা হবে না বলেই অনুমান করা হচ্ছে। আর ইউএফএ ইতিমধ্যে বলে দিয়েছে যে, ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লীগে এই পদ্ধতি ব্যবহৃত হবে না। তবে স্পেনের লা লিগা ও ফ্রান্সের লিগ ১-এ আগামী মৌসুম থেকে ভিএআর চালু করবে। বুন্দেসলিগা কর্তৃপক্ষ ২২ মার্চ এ নিয়ে সিদ্ধান্ত নেবে। 
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপে এই পদ্ধতি চালু করা নিয়ে আমি নিজেই দোলাচলে ছিলাম। কিন্তু পরীক্ষা করার আগে আপনি এর মূল্য বুঝবেন না। আমরা দেখেছি, ভিএআর ছাড়া, প্রতি তিন ম্যাচে রেফারি একটি গুরুত্বপূর্ণ ভুল করে বসেন। পরীক্ষা চালিয়ে আমরা যেই ফলাফল দেখতে পেয়েছি, সেই হিসাবে, ভিএআর চালু থাকলে গড়ে প্রতি ১৯ ম্যাচে রেফারি একটি বড় ভুল করেন।’
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এ মাসের শুরুতে সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে ভিএআর চালুর অনুমতি দেওয়ার পর ফিফার পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। বেলজিয়ামের কেইউ লিউভেন বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিশ্লেষণের ফলাফল দেখে আইএফএবি ওই সিদ্ধান্ত নেয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV