Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

বাংলাদেশ ব্যাংকের চিঠি:ইউনূসের গ্রামীণ ব্যাংকের দায়িত্ব পালন বৈধ নয়

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: February 28, 2011 | 5:00 PM

ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের বহাল থাকা অবৈধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩-এর ১৪(১) ধারা লঙ্ঘন করায় তিনি আর ব্যাংকটির আইনসম্মত পরিচালক নন। গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক এমনই মন্তব্যসংবলিত একটি চিঠি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার মোজাম্মেল হক এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান পাটোয়ারীকে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া এ চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ করণীয় নির্ধারণে এক জরুরি সভায় বসে।
গতকাল বিকেলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯২তম সভায় বিষয়টি উত্থাপন করেন পর্ষদের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক। এর পরই তিনি সভা মুলতবি করেন।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন মতে গ্রামীণ ব্যাংকের চাকরি বিধিমালা অনুসারে অবসর গ্রহণের বয়স ৬০ বছর। মুহাম্মদ ইউনূসের বয়স ৬০ বছর উত্তীর্ণ হলেও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে অনির্দিষ্ট মেয়াদে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল আছেন। এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি।বাংলাদেশ ব্যাংক বলেছে, এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়। গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন ই-মেইলে পাঠানো এক বার্তায় বলেন, ‘পরিচালনা পর্ষদের সভায় কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। আমরা শুধু এটুকুই নিশ্চিত করতে পারি যে মুহাম্মদ ইউনূসকে লেখা বাংলাদেশ ব্যাংকের কোনো চিঠি আমাদের হাতে এসে পৌঁছায়নি।’মহাব্যবস্থাপক বলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়কে লেখা চিঠিকে উল্লেখ করেছেন। এতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা মুহাম্মদ ইউনূসের নিয়োগের মেয়াদ সম্পর্কে অভিমত দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূসকে কাজ করতে না দেওয়া কিংবা তাঁকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। কাজেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করে যাবেন। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্যদের সভা গতকাল বেলা সাড়ে তিনটায় শুরু হয়। দুই ঘণ্টা পর সভা মুলতবি হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে এলেও সভায় মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কী আলোচনা হয়েছে, তা এড়িয়ে যান।
প্রসঙ্গত, খন্দকার মোজাম্মেল হককে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করার আগে এই দায়িত্বে ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব তবারক হোসেন। গত ৩১ ডিসেম্বর তবারক হোসেনের মেয়াদ শেষ হলে সরকার মোজাম্মেল হককে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। সরকারের পক্ষ থেকে আরও দুজনকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়।এদিকে সরকারের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মুহাম্মদ ইউনূসকে সরে যেতে চাপ সৃষ্টি করা হলেও দেশে ও আন্তর্জাতিক পরিসরে তাঁর পক্ষে অবস্থান নেন বিশিষ্ট ব্যক্তি ও বেশ কিছু প্রতিষ্ঠান। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসনের নেতৃত্বে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁর সমর্থনে গড়ে তোলেন ফ্রেন্ডস অব গ্রামীণ। প্যারিসে নিবন্ধিত সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সরকারের তরফ থেকে মুহাম্মদ ইউনূসের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।এদিকে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে দেখা করেন। এ সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি ইউনূসের প্রসঙ্গে তাঁরা আলোচনা করেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ