উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রায়ান তাজ ও প্রমি তাজের এলবাম প্রিয়তমা বাজারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী দম্পতি রায়ান তাজ ও প্রমি তাজের দ্বিতীয় মিউজিক এলবাম ”প্রিয়তমা”র সিডি বাজারে আসল স্বাধীনতার মাসে। এলবামে মোট ছয়টি গান রয়েছে। সিডির টাইটেল সঙ্গীত ”প্রিয়তমা”য় কন্ঠ দিয়েছেন রায়ান তাজ। সিডির দুটি গানে রায়ান তাজ দুটিতে প্রমি তাজ এবং বাকী দুটো গান দ্বৈতকন্ঠে রেকর্ড করা হয়েছে। গানগুলো হচ্ছে প্রিয়তমা, দিলে লাগে চোট, সুখেরি ভুবন, যদি বন্ধু হতে চাও, রসিক আমার এবং মন দেওয়ানা।


যদি বন্ধু হতে চাও গানটি লিখেছেন আরপি হাসান রুবেল। অন্যান্য গানগুলোর লেখা, টিউন ও কম্পোজ করেছে রাব্বী আরবি। এছাড়া গাসগুলোর মিক্সার ও মাষ্টার করেছেন নিউইয়র্কে তারকা শিল্পী জোহান আলমগীর। দ্বিতীয় এলবাম প্রিয়তমা নিয়ে শিল্পী দম্পতি রায়ান তাজ ও প্রমি তাজ খুবই আশাবাদ ব্যক্ত করেন।
এলবাম প্রিয়তমা প্রকাশে সহযোগিতার জন্য আরবি এন্টারটেইনমেন্ট, জেএ ষ্টুডিও, টিজে সাউন্ডস এন্ড এন্টারটেইনমেন্ট, মিডি মিউজিক রের্কডিং ষ্টুডিও, ও নাদিম আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিল্পী রায়ান তাজ ও প্রমি তাজ। এই শিল্পী দম্পতীর প্রথম এলবাম প্রিয়তা প্রকাশিত হয়েছিল ২০১৫ সালে।
গত ১৭ ও ১৮ মার্চ শনিবার ও রবিবার ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য ২৫তম এশিয়ান ট্রেড ফুড এন্ড কালচারাল উৎসবে সঙ্গীত পরিবেশন করেন এই দুই গুনী শিল্পী। অনুষ্ঠানের দুদিনই পারফর্ম করে শিল্পীদ্বয় দর্শকরে প্রশংসা কুড়ায়।


এদিকে এই শিল্পী দম্পতি ফোবানার গানের শিরোনাম ‘ফোবানা স্বাগতম’ এ কণ্ঠ দিয়েছেন। ফোবানার টাইটেল সং (শিরোনাম সঙ্গীত) তে কণ্ঠ দেয়া প্রসঙ্গে রায়ান তাজ বলেন, ‘ফোবানা হচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের প্রাণের অনুষ্ঠান। বছরব্যাপী এখানকার মানুষ এই সম্মেলনের জন্য অপেক্ষা করে। কারণ এটি হচ্ছে বাংলা ভাষা-ভাষী মানুষের মিলন মেলা। এরকম একটি অনুষ্ঠানের টাইটেল সঙ্গীত গাইতে পারা সত্যিই অনেক আনন্দের। এ ছাড়া গানটির গীতিকার গাজী মাজহারুল ইসলাম স্বনামধন্য একজন মানুষ। এমন একজনের লেখা গানে কণ্ঠ দিতে পারায় নিজেকে অনেক সম্মানিত বোধ করছি।’ তিনি বলেন, ইউটিউবে গানটি পাওয়া যাচ্ছে।’ গানটি সম্পর্কে প্রমীত খান প্রমি বলেন, ‘বাংলা এবং বাংলার প্রকৃতি যারা ভালোবাসেন তাদের কাছে এই গান ভালো লাগবে।
প্রতি বছরের মত এবারও যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনে এই দুই শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন বলে আশা করছেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং