Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক:ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বড় জয়

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: February 28, 2011 | 5:23 PM

ইমাম হোসাইন সোহেল: কিংবদন্তি সব পেসারের জন্ম দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে হ্যাটট্রিক করার সৌভাগ্য হয়নি কারও। কাল দিলি্লর ফিরোজ শাহ কোটলায় সে কৃতিত্বই দেখিয়েছেন নতুন প্রজন্মের ক্যারিরীয় পেসার কেমার রোচ। সে সঙ্গে তার আগুনেই পুড়ে ছারখার হলো নেদারল্যান্ডস। এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটিরও মালিক হলেন তিনি। রোচ আর সুলেমান বেনের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশদের বিপক্ষে চমক দেখানো ডাচরা। ক্যারিবিয়ানদের গড়া ৩৩০ রানের বিশাল সংগ্রহ পার হতে গিয়ে মাত্র ১১৫ রানে থেমে যান তারা। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে ২১৫ রানের বড় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী ম্যাচ খেলার জন্য আজই বিকেল ৩টায় ঢাকায় আসবেন তারা। গতকাল দিনের প্রথম ম্যাচে নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কানাডাকে। প্রথম ব্যাটিং করে জিম্বাবুয়ে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১২৩ রানেই অলআউট হয়ে যায় কানাডা।একদিন আগে ব্যাঙ্গালোরে ভারত-ইংল্যান্ড অসাধারণ টাই ম্যাচটির কথা ভুলতে না ভুলতেই গতকাল হ্যাটট্রিক উপহার দিল দিলি্লর ফিরোজ শাহ কোটলা। বিশ্বকাপে রোচের হ্যাটট্রিকটি ষষ্ঠতম। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন ভারতের চেতন শর্মা। এক যুগ বিরতি দিয়ে ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন পাকিস্তানের সাকলাইন মুশতাক। এরপর ২০০৩ বিশ্বকাপ উপহার দিয়েছে দুটি হ্যাটট্রিক। শ্রীলংকার চামিন্দা ভাস বাংলাদেশের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার ব্রেট লি কেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। সর্বশেষ এ তালিকায় যোগ হলেন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ।
নাগপুরে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন ডাচরা। ক্রিকেটের ‘আর্জেন রোবেন’ নামে পরিচিত রায়ান টেন দোয়েশ্চেত ইংলিশদের পিলে চমকে দিয়েছিলেন। অন্যদিকে ফিরোজ শাহ কোটলাতেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে পিছিয়ে পড়েছিল ক্যারিবিয়ানরা। কাল ডাচরা তাই ক্যারিবিয়ানদের জন্য ছিল বিশাল একটি চ্যালেঞ্জ। কিন্তু শুরুতে টসই ছিল ডাচদের একমাত্র জয়। এরপর ব্যাটিং আর বোলিং কোনোটাতেই কাল ডাচদের প্রথম ম্যাচের মতো চেনা যায়নি। টস হেরে ব্যাটিং করতে আগের ম্যাচে মাত্র ২ রানে আউট হয়ে যাওয়া গেইল কাল খেলেন ১১০ বলে ৮০ রানের একটি হিসেবি ইনিংস। অন্য ওপেনার ডেভন স্মিথের সঙ্গে মিলে ১০০ রানের জুটি গড়েন তিনি। স্মিথ করেন ৫৩ রান। অলরাউন্ডার পোলার্ড ২৭ বলে খেলেন ৬০ রানের এক ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে রোচ আর সুলেমান বেনের আগুনে পুড়তে থাকে নেদারল্যান্ডস। দোয়েশ্চেতের দিকেই তাকিয়েছিলেন সবাই। কিন্তু তিনি মাত্র ৭ রানে ফিরে যান সুলেমান বেনের এলবিডবি্লউর শিকার হয়ে। টম কুপার ওয়ান ডাউনে নেমে শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৭২ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। রোচের কাছে একের পর এক আত্মসমর্পণ করতে থাকেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। ডাচদের তিন টেলএন্ডারের পিটার সেলার আর বার্নার্ড লুটসকে এলবিডবি্লউ এবং বার্নার্ড ওয়েজডিককে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। মাত্র ৮.৩ ওভার বল করে ২৭ রান দিয়ে রোচ একাই নেন ৬ উইকেট। বেন নেন ২৮ রানে ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেন রোচই।
জিম্বাবুয়ের বিশাল জয় : এই একটি ম্যাচের জন্যই ফেভারিটের মর্যাদা পেল জিম্বাবুয়ে। ‘ফেভারিট জিম্বাবুয়ে’ তাই কানাডাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল। ২৯৮ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়ে তাদের হারাল ১৭৫ রানে। একই সঙ্গে চলতি বিশ্বকাপে রানের বন্যা যেভাবে বয়ে যাচ্ছে, সে ধারাবাহিকতাও রক্ষা করল জিম্বাবুয়ে।শুরুটা অবশ্য জিম্বাবুয়ের জন্য সুখকর ছিল না। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই ওপেনার ব্রেন্ডন টেইলরের উইকেট হারায় জিম্বাবুয়ে। ৭ রান পরই দ্বিতীয় উইকেট হারিয়ে সত্যি বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। কিন্তু সে অবস্থা থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান চিগুম্বুরারা। উইকেটরক্ষক তাতেন্দা তাইবু এবং মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্রেগ আরভিনের ১৮১ রানে চড়ে বড় স্কোর গড়ার পথে এগিয়ে যান তারা। সাবেক অধিনায়ক তাইবুর জন্য আক্ষেপ। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন তিনি। তা না হলে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটার মালিক হয়েও যেতে পারতেন। ৯৯ বলে ৯টি চারে সাজানো ছিল তাইবুর ইনিংস। ক্রেগ আরভিনও তীরে এসে তরী ডুবিয়েছেন। ৮১ বলে ৮৫ রান করে বালাজি রাওয়ের বলে উইকেটের পেছনে আশিস বাগাইর হাতে ক্যাচ দেন তিনি। লোয়ার মিডল অর্ডারে শেন উইলিয়ামস ৩০, উতসেয়া ২২ এবং গ্রায়েম ক্রেমার ২৬ রান করে দলের রানকে ৯ উইকেটে ২৯৮ পর্যন্ত নিয়ে যান। কানাডার বোলার বালাজি রাও ক্যারিয়ারসেরা ৫৭ রান দিয়ে নেন ৪ উইকেট।
২৯৮ রানের নিচে চাপা পড়েই হেরে গিয়েছিলেন যেন আশিস বাগাইরা। শুরুতেই জন ডেভিসন, নিতীন কুমার আর আশিস বাগাইর উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে কানাডা। এরপর গুনাসেকেরা, হান্সরা এবং জুবিন সারকারি মিলে কানাডার ইনিংস টানার চেষ্টা করেন। কিন্তু জিম্বাবুয়ের স্পিনারদের ঘূর্ণিতে পড়ে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। গ্রায়েম ক্রেমার, রেমন্ড প্রাইস আর উতসেয়াদের সামনে মাত্র ১২৩ রানেই থমকে যেতে হয় কানাডাকে। প্রাইস, ক্রেমার আর উতসেয়া মিলে ৮ উইকেট নেন।সমকাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV