বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাধারণ সভায় অতীতের অনিয়ম রোধে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীবাসীদের সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতির ইউএসএ ইনক-এর বার্ষিক সাধারণ সভায় বক্তারা ‘রব-মিন্টু’ নেতৃত্বাধীন বর্তমান কমিটির কার্যক্রমের ভূয়শী প্রশংসা এবং অতীতের অনিয়ম রোধে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেছেন নোয়াখালী সমিতি এখন প্রবাসের একটি আদর্শ সমাজিক সংগঠন। সম্মিরিতভাবে এই সমিতিকে আরো শক্তিশালী করতে হবে। সভায় কোন কোন বক্তা সমিতির জমাকৃত অর্থ দিয়ে নতুন আরো একটি নতুন বাড়ী ক্রয় করা এবং ইতিপূর্বে যারা সংগঠনের অর্থ আতœসাৎ করেছেন তাদেরকে বয়কটের আহ্বান জানান।
সিটির ব্রুকলীনের নোয়াখালী সমিতির নিজস্ব ভবনে গত ১৭ মার্চ শনিবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রব মিয়া। সাধারণ সভায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সংগঠনের প্রথম সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের পুরো অডিট রিপোর্ট তুলে ধরা হয়। খবর ইউএনএ’র।
সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুর রব মিয়া। সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুর পরিচালনায় সভায় গঠিত অডিট কমিটির সদস্য কর্তৃক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসেব পাঠ করা হয়। এসময় সভায় উপস্থিত নোয়াখালী সমিতির সদস্য’সহ কার্যকরী কমিটির সাবেক নেতা, ট্রাস্টি-বোর্ড সদস্যরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনেকে আয়-ব্যয়ের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এছাড়াও সমিতি ফান্ডের অর্থ অতীতের কমিটি কর্তৃক তছরুফের বিষয়টি তুলে ধরা হয়। এসময় সংগঠনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান ও সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান মানিক মঞ্চে উপবিষ্ট ছিলেন।

সভায় সভাপতি আবদুর রব মিয়া উপস্থিত সমিতির সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দিয়ে সমিতি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে ১,৪৬০ জন। এরমধ্যে আজীবন সদস্য হচ্ছেন ৪০৯জন। এরমধ্যে ২০১৭ সালে আজীবন সদস্য হয়েছেন ২০১ জন। সাধারণ সম্পাদকের রিপোর্টে জাহিদ মিন্টু লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে ৪০০ কবর ক্রয়, তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন, ইফতার মাহফিল, সমিথি অফিসে বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল পরিচালনা, আজীবন সদস্য সংগ্রহ প্রভৃতি কর্মকান্ডের কথা তুলে ধরেন।
সমিতির কোষাধ্যক্ষ পবিত্র ওমরা হজ পালনের জন্য সৌদী আরবে থাকায় সহকারী কোষাধ্যক্ষ জামাল উদ্দিন কোষাধ্যক্ষের রিপোর্ট তুলে ধরেন। অডিট রিপোর্টে ১ জানুয়ারী ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত আয়-ব্যয় তুলে ধরা হয়। এত মোট আয় ৪ লাখ ৩৬ হাজার ৯৪২ দশমিক ৫৮ ডলার এবং মোট ব্যয় ১ লাখ ৬৭ হাজার ৪৭৪ দশমিক ০৬ ডলার ব্যয়ের কথা উল্লেখ করে সমিতির মোট স্থিতি রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৪৬৮ দশমিক ৫২ ডলারের কথা বলা হয়। স্থিতি অর্থের মধ্যে ব্যাংকে জমা রয়েছে ২ লাখ ৫৮ হাজার ১৫২ দশমিক ৭২ ডলার। অডিট কমিটির সদস্যরা হলেন- আবুল কাশেম (চেয়ারম্যান), মো: মোশাররফ হোসেন, এ কে এম রশীদ আহমেদ ও জাহাঙ্গীর হোসেন।
সমিতির আয়-ব্যয়ের রিপোর্টে বলা ঞয় যে, ২০১১ সালের নির্বাচনের পূর্বে জাহাঙ্গীর আলম (সুজন)-এর নামে ইস্যুকৃত সদস্য চাঁদা আদায়ের (বই নং ৯) মাধ্যমে আদায়কৃত ২ হাজার ১০২ ডলার অদ্যবধি অনাদায়ী রয়েছে। এছাড়া সমিতির সাবেক সভাপতি হাজী ওবায়দুল হকের কাছে পাওনা রয়েছে এক লাখ ৪৮ হাজার ৯৮৭ ডলার। আদালতের রায় থাকা সত্ত্বেও হাজী ওবায়দুল হকের কাছে কোন অর্থ না থাকায় তা আদায় করা যাচ্ছে না বলে সভায় জানানো হয়।
সভায় সংগঠনের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটি ইন্ক’র সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, ট্রাষ্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, হাজী মোমিনুল ইসলাম, হুমায়ুন কবীর, মোশাররফ হোসেন চৌধুরী, আবু সফিয়ান, অডিট কমিটির চেয়ারম্যান হাজী আবুল কাশেম, নির্বাচন কমিশনের সদস্য হেলাল সোহেল, সাবেক সাধারণ সম্পাদক তাজু মিয়া, হেলাল আরজু, নাজমুল হাসান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, রায়পুর সোসাইটির সভাপতি এস এম আমানত প্রমুখ বক্তব্য রাখেন।
সমিতির বার্ষিক এই সাধারণ সভায় অধিকাংশ বক্তা ‘রব-মিন্টু’ নেতৃত্বাধীন বর্তমান কমিটির কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং অতীতের অনিয়ম রোধে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন নোয়াখালী সমিতি এখন প্রবাসের একটি আদর্শ সমাজিক সংগঠন। সভায় কোন কোন বক্তা সমিতির জমাকৃত অর্থ দিয়ে নতুন আরো একটি নতুন বাড়ী ক্রয় করা এবং ইতিপূর্বে যারা সংগঠনের অর্থ আতœসাৎ করেছেন তাদেরকে বয়কটের আহ্বান জানান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!