Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ‘আরো কঠোর’ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন আইন প্রণয়নের দাবীতে লাখো মার্কিন শিক্ষার্থীর বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: March 24, 2018 | 12:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটনে ‘আরো কঠোর’ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রন আইন প্রণয়নের দাবীতে লাখো মার্কিন শিক্ষার্থীর বিক্ষোভ করে। ফ্লোরিডার পার্কল্যান্ডে গুলিবর্ষণের ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা শনিবার ওয়াশিংটনে বিশাল এ র‌্যালীর নেতৃত্ব দিয়েছেন। প্রাথমিকভাবে আয়োজকরা সারা দেশ থেকে অন্তত ৫ লক্ষ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আশাবাদ ব্যক্ত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই র‌্যালিতে আরো বেশী মানুষের সমাগম হয়েছে বলেই ধারণা করছে মার্কিন গণমাধ্যমগুলি।

‘জীবনের জন্য পদযাত্রা’ নামের শিক্ষার্থীদের এই র‌্যালি আমেরিকার প্রভাবশালী ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ আইনবিরোধী লবি ‘ন্যাশনাল গান লবি’কে এবার বেশ চাপের মুখেই ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই র‌্যালির মাধ্যমে সরকারের কাছে আমেরিকান শিক্ষার্থীদের বড় অংশের মতামতকেই তুলে ধরার চেষ্টা বলেই জানিয়েছেন আয়োজক শিক্ষার্থীরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের ‘স্টোনম্যান ডগলাস হাই স্কুলে’ বন্দুকধারীর হামলায় ১৭ জন শিক্ষার্থী নিহত হয়। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম বড় ধরণের বন্দুকধারীর গুলিবর্ষণের নিহতের ঘটনা নয়। প্রায়শই আমেরিকান স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আগ্নেয়াস্ত্রধারীদের গুলিবর্ষণে নিহতের ঘটনা ঘটে। তবে এক সঙ্গে এত শিক্ষার্থীর নিহতের ঘটনা পার্কল্যান্ডেই প্রথম ঘটে।

ঐ হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের তৈরি করা ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ আইনের স্বপক্ষের সংগঠনের চাপের মুখেই ফ্লোরিডার সরকার কঠোরতর ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ নীতিমালা প্রণয়নে বাধ্য হয়। সমগ্র আমেরিকাজুরেই অস্ত্র নিয়ন্ত্রনের পক্ষে ফ্লোরিডার ঘটনার পর শক্ত জনমত গড়ে ওঠে। ২০ই মার্চ সিএনএন এর করা এক জরিপে দেখা যায় শুধুমাত্র চলতি বছরেই প্রতি সপ্তাহে অন্তত একটি করে ‘স্কুল শুটিং’ এর ঘটনা ঘটেছে।

তবে মার্কিনীদের বেশ বড় অংশই যেকোন প্রকার ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ আইনের বিপক্ষে। গান লবিগুলোর বিপুল অংশের ভোট পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত সন্ত্রাস নিয়ন্ত্রনে শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেবার প্রস্তাব করে প্রচুর সমালোচনা ও নিন্দার শিকার হয়েছিলেন।

মার্কিন জনগণের অব্যাহত চাপের মুখে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ‘আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ’ নিয়ে তাদের অবস্থান বদলেছে। শনিবার আগ্নেয়াস্ত্রের ‘বাম্প স্টক’ নিষিদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে আইনে রুপান্ত্রিত হচ্ছে। একই সময় অনুষ্ঠিত এই র‌্যালি আইন-প্রনেতাদের নিকট ভবিষ্যতে  চাপের মুখেই রাখবে আরো কঠোরতর আইন পাশ করতে। সিএনএন/বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV