Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজ কল্যান পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: March 1, 2011 | 10:39 AM

হাকিকুল ইসলাম খোকনঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ১২ তম বার্ষিকী এবং ২১র শহীদ দিবসের ৫৯ তম বার্ষিকী দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ন্যায় বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজ কল্যান পরিষদ যুক্তরাষ্ট্র যথাযথ মর্যাদার সাথে পালন করেছে।

 

 এ উপলক্ষে ২১ এর প্রারম্ভে রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্কে জাতি সংঘ সদর দপ্তরের সামনে বাঙ্গালীর চেতনা মঞ্চ ও মুক্তধারা আয়োজিত অস্থায়ী শহীদ মিনারের পদদেশে বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজ কল্যান পরিষদের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক এম. আনোয়ার এর নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা রতন বড়ুয়া, সহ-সভাপতি ফিরোজ আহমেদ কল্লোল, আজাদ হোসেন, মহিলা সম্পাদিকা লাকী আনোয়ার, তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সদরুল আমিন পলাশ, ছোট বন্ধু আরিফিন রাজ্জাক, রাইসা, রাজ্জাক প্রমুখ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে। এছাড়াও কুইন্স ভিলেজে নির্মিত বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের নির্মিত অস্থায়ী শহীদ মিনারে সংগঠনের অন্যান্য কর্মকর্তারা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২১ ফেব্রুয়ারী দুপুরে সংগঠনের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম আনোয়ারের পরিচালনায় ম্যানহাটনে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে আলোচনা করেন রতন বড়ুয়া, এবিএম সালেহ উদ্দীন, বিশ্বজিৎ চৌধুরী। আলোচনা করেন নূরুল আবেদীন, ফিরোজ আহমদ কল্লোল, আসাদ হোসেন প্রমুখ।

 

সভার প্রারম্ভে ৫১-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু, ৩ রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা হত্যাসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে সভায় দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV