Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লিবিয়া থেকে ৪০০ বাংলাদেশী দেশে ফিরবে আগামীকাল

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: March 1, 2011 | 10:53 AM

ই উএসএনিউজ ডেস্ক: লিবিয়া থেকে মিসর ও তিউনিশিয়া সীমান্তে পালিয়ে আসা প্রায় ৪শ’ বাংলাদেশীর একটি দল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় আগামীকাল সকালে দেশে ফিরবে। খবর বাসসের।প্রথমে ভোর ৪টা ৫০ মিনিটে গালফ এয়ার লাইনের একটি বিমানে ৩৫ জন বাংলাদেশী সেখান থেকে রওনা হবেন। পরে সকাল ১০টায় চাটার্ড বিমানের দু’টি ফ্লাইটে আরো ৩৪৮ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনা হবে।মঙ্গলবার আইওএম’র ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিগগিরই লিবিয়ায় আটকে পড়া আরো বাংলাদেশীকে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ সরকারের সহায়তায় আইওএম’র ঢাকা ও উত্তর আফ্রিকার অফিস এ কার্যক্রমটি সমন্বয় করছে।সোমবার ১০১ জন বাংলাদেশী লিবিয়ার ত্রিপোলী থেকে ঢাকায় ফিরেছেন।
আইওএম জানিয়েছে, মিসর সীমান্তে বর্তমানে অবস্থানরত ৬ হাজার অভিবাসীর মধ্যে সাড়ে তিন হাজারই বাংলাদেশী। এছাড়া গত এক সপ্তাহে ৫ থেকে ৬ হাজার বাংলাদেশী মিসর, তিউনিশিয়া ও নাইজারে পালিয়ে এসেছে। তাদেরকে সংস্থাটি কম্বল, খাদ্য ও পানিসহ মানবিক ও লজিস্টিক সহায়তা দিচ্ছে।
বাংলাদেশীদের ফিরিয়ে আনার বিষয়ে আইওএম ঢাকা অফিসের প্রধান রাবাব ফাতিমা বলেন, ‘লিবিয়ার সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় পরিস্থিতিতে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনার বিষয়ে আইওএম সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সেখানে অবস্থানরত আতঙ্কিত অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে আনতে আইওএম মহাপরিচালক একটি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।’আইওএম লিবিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের আতঙ্কিত অভিবাসীদের সহায়তা দিতে মিসরীয় সীমান্ত শহর সালুম, বন্দরনগরী মাসরা মাতরু এবং তিউনিশিয়া ও নাইজারের সীমান্ত এলাকায় অস্থায়ী কার্যালয় ও অভ্যর্থনা কেন্দ্র খুলেছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV