Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: March 29, 2018 | 9:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের মেয়র মুরিয়েল বোসার ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ২২ মিনিটে দেয়া এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় মুরিয়েল বোসারের পক্ষ থেকে এক প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানান।

এক বিবৃতিতে মুরিয়েল বোসার বলেন, এদিন বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে।

তিনি বলেন, মার্কিন স্বরাষ্ট্র দপ্তর ইতোমধ্যে বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী এবং মধ্যপন্থি জাতির দেশ হিসেবে বিশ্বের কাছে উল্লেখ করেছে।

ওয়াশিংটনের মেয়র বলেন, কলম্বিয়া জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখছে বাংলাদেশ দূতাবাস।

এই বিশেষ দিনে বাংলাদেশ অ্যাম্বাসেডর ও জনগণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমি এখানে ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি।

এর আগে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV