Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রথম বিশ্বযুদ্ধের আমেরিকার শেষ সৈনিকের চিরবিদায়

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: March 2, 2011 | 10:25 AM

বাংলা প্রেস(নিউইংল্যান্ড): প্রথম বিশ্বযুদ্ধের আমেরিকান শেষ সৈনিক বাকলস গত রোববার পৃথিবী থেকে বিদায় নিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার সর্বশেষ যোদ্ধার প্রস্থান ঘটল পৃথিবীর দৃশ্যপট থেকে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গত সোমবার এ কথা জানায়। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে বয়স ১১০ বছর পূর্ণ করেন তিনি। পশ্চিম ভার্জিনিয়ার চার্লস টাউনের নিজের বাড়িতে স্বাভাবিক মৃত্যু হয় তাঁর।আমেরিকার শীর্ষ সেনা কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, ‘বাকলসের মৃত্যুর মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সাক্ষী ও জাতির একমাত্র বেঁচে থাকা যোদ্ধার মৃত্যুই ঘটেনি, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।’ বাকলস ব্রিটেন ও ফ্রান্সে অ্যাম্বুলেন্সচালক হিসেবে এবং সেনা গুদামের কেরানির দায়িত্ব পালন করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নেন। এ সময় তিনি ফিলিপাইনে ৩৯ মাস যুদ্ধবন্দি ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বাকলস ওয়াশিংটনে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রচারণা চালান। ১৯০১ সালে মিসৌরিতে জন্মগ্রহণ করেন বাকলস। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়াদের মধ্যে বিশ্বে আর মাত্র দুজন ব্যক্তি বেঁচে রয়েছেন। ব্রিটিশ নাগরিক এ দুজন হচ্ছেন ক্লঁদ চৌলস ও ফ্লোরেন্স গ্রিন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV