বিনা অনুমতিতে একে অপরের মোবাইল ব্যবহার গোয়েন্দাগিরি : স্বামী-স্ত্রীর একে অপরের মোবাইলে গোয়েন্দাগিরির শাস্তি এক বছরের জেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আরবে স্বামী-স্ত্রীর একে অপরের মোবাইলে গোয়েন্দাগিরির শাস্তি এক বছরের জেল। সন্দেহ প্রবণতা থেকে অনেক দম্পতিই একে অপরের মোবাইলে গোপন নজর রাখার চেষ্টা করেন কিংবা বিনা অনুমতিতেই একে অপরের মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। বিষয়টিকে এবার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সৌদি আরব। কোনো স্বামী স্ত্রী বিনা অনুমতিতে একে অপরের গোপন কোড খোলা বা ঘাঁটাঘাঁটির অপরাধ প্রমাণিত হলে এক বছরের কারাবরণের শাস্তি ও ৫ শ’ রিয়াল জরিমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের আইন উপদেষ্টা আব্দুল আজিজ বাতেল। খবর: আল আরাবিয়া
শুধু স্মার্ট ফোন নয় কম্পিউটার কিংবা ক্যামরার মাধ্যমে গোয়েন্দাগিরিও একই শাস্তির প্রযোজ্য হবে। তবে এ আইন বাবা মার পক্ষ থেকে সন্তানের ওপর নজরদারির ফলে প্রযোজ্য হবে না। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য।
আল আরাবিয়াকে আব্দুল আজিজ বাতেল বলেন, এতে স্বামী স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা ও প্রাইভেসি নষ্ট হয়। বিনা অনুমতিতে একে অপরের মোবাইল ব্যবহার গোয়েন্দাগিরির আওতায় পড়বে। আইনগতভাবে একে নিষিদ্ধ করা হয়েছে। এ অপরাধে বিচারক উপযুক্ত শাস্তি দিতে পারবেন।
আব্দুল আজিজ বলেন, গোয়েন্দাগিরির শাস্তি হিসেবে প্রাপ্ত জরিমানা জাতীয় ভাণ্ডারে জমা করা হবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!