Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী সেমিস্টার ১০ মে শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: March 31, 2018 | 7:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী সেমিস্টার আগামী ১০ মে শুরু হচ্ছে। ভর্তি চলছে মে-জুলাই’র এ সেমিস্টারে। ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট, সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তিন মাসব্যাপি এই কোর্সে ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্ল্যানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়। অভিজ্ঞ ইন্সট্রাকটরগণ ক্লাস নেন এই অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামে। ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেয়া হয় এ ট্যাক্স কোর্সে। তিন মাসে ৬০ ঘন্টার ১৮সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয় ট্যাক্স প্রফেশনাল হিসেবে। এ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট প্রাপ্তরা সহজেই নিজেদের নিয়োজিত করতে পারেন ট্যাক্স প্রফেশনে। ট্যাক্স প্রিপেয়ার হিসেবে তাদের নাম এন্ট্রি থাকবে আইআরএস’র ডাটা বেইসে।


কতৃপক্ষ জানায়, ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’ তাদের ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় এ ইনকাম ট্যাক্স স্কুলটি চালু করেছে। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের জব পেতে সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম। তিনি জানান, ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলে পরবর্তী ব্যাচ শুরু হবে আগামী ১০ মে এবং শেষ হবে জুলাই মাসে। ভর্তি চলছে মে-জুলাই সেমিস্টারে। নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে। ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম আরো জানান, তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি সেমিস্টারে ক্লাস নেয়া হয়। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হয়। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। ট্যাক্স কোর্স সম্পাদনকারীদের জব পেতেও সহযোগিতা করা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র কার্যালয়ে ইনকাম ট্যাক্স স্কুলের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয় গত ১০ সেপ্টেম্বর। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান হয় গত ১৬ ডিসেম্বর।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০। www.karnafullytax.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV