রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করার আহবান আমানউল্যা আমানের
নিউইয়র্ক: গত ২৮শে ফেব্রুয়ারী সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকশান হাইটের পালকী মিলনায়তনে ৮০র দশকের সাবেক ছাএনেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম এবং সমগ্র অনুষ্ঠানটির পরিচালনাল দায়িত্ব পালন করেন ফোরামে সাধারন সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আজাদ বাকির ও মোঃ আমিনুল ইসলাম চৌধুরী তাদের সহ যোগিতা করেন ফোরাম সদস্য এম এ খালেক আকন্দ ও সাইদুর রহমান সাইদ।
বিপুল সংখ্যক প্রবাসী ছাএনেতৃবৃন্দের উপস্হিতিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব,ডাকসুর সাবেক ভিপি ও ৯০র স্বৈরাচার বিরোধী ছাএ আন্দোলনের অন্যতম রুপকার জনাব আমান উল্ল্যাহ আমান বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। ফেরার সময় যদি সরকার বাধা প্রদানের চেষ্টা করে তবে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। তারেক রহমান যেদিন দেশে আসবেন সেদিন সারাদেশের কোটি জনতার ঢল নামবে এয়ারপোর্টে।বাংলাদেশের মানুষ তারেক রহমানকে অনেক বেশী ভালবাসেন বলেই এই সরকার সব সময় তারেক আতংকে থাকেন। ডাকসুর সাবেক ভিপি বলেন, দেশের মানুষের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, পানি-বিদ্যুত প্রদানের অঙ্গিকার পূরণে চরমভাবে ব্যর্থ এবং সর্বোপরী স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণে চরম উদাসীনতা প্রদর্শনকারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের বিকল্প নেই বলেই বিএনপি মধ্যবর্তি নির্বাচনের দাবি জানাচ্ছে। তিনি বলেন তীব্র আন্দোলনে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। এ দাবি আদায়ে আন্তর্জাতিক জনমত গঠনের জন্যে বিএনপির প্রবাসী নেতা-কর্মী ও ৮০র দশকের সাবেক ছাএনেতৃবৃন্দ সহ বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীদের একযোগে কাজ করা আহবান জানান। সাবেক মন্ত্রী আমান আরো বলেন সময়ের ব্যবধানে এখন দেশে এবং প্রবাসে সকলেই মনে করছেন যে বিএনপির মাধ্যমে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে ভাগ্য পরিবর্তন ঘটতে পারে।দেশের বর্তমান অবস্থায় উদ্বেগ প্রকাশ করে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্ল্যাহ আমান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা। ১৬ টাকা দরের চাল মানুষ এখন ৫০ থেকে ৫৪ টাকায় কিনছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায় মানুষ নিরাপত্তাহীনতায় ভ�গছে। সরকারি দলের এমপির বাসায়ও ডাকাতি হয়। পরিশেষে তিনি জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ এর নেতৃবৃন্দকে বলেন সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে মাতৃভুমি বাংলাদেশের কল্যাণে কাজ করতে হবে এবং এই প্রবাসে জাতীয়তাবাদী ছাএদলের সাবেক নেতৃবৃন্দকে দেশের জন্য বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মুলধারার নেতা ও বিএনপির সিনিয়ার সহ সভাপতি গিয়াস আহমেদ বলেন, ১/১১ এর পট পরিবর্তনের পর এই প্রবাসী নেতারা বাংলাদেশের রাজনীতিকে বাচিয়ে রেখেছে। সে সময় মইন ফখরুদ্দিন গংরা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাজনৈতিক নেতৃবৃন্দের চরিএ হরনে লিপ্ত ছিলেন। তিনি বলেন আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব তারেক রহমান সহ জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য
অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে,অমানবিক শারীরিক নির্যাতন করে তারেক রহমানকে পঙ্গু করে দিয়েছে।এত কিছুর পরও বাংলাদেশের মানুষ যথন প্রতিবাদ করতে পাছিলোনা নানা রকম সীমাবদ্ভতার কারনে তখন এই যুক্তরাষ্ট্র প্রবাসীরা জাতিসংঘের সামনে,ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে বিশাল বিক্ষোভ প্রদর্শন করেছে,সিনেটর ও কগ্রেসম্যানদের নিকট দেশের সার্বিক অবস্হা তুলে ধরে স্বারক লীপি প্রদান করে বহিঃবিশ্বে বাংলাদেশের জনগনের পক্ষে জনমত গড়ে তোলার কাজ করেছে নিরলস ভাবে।গিয়াস আহমেদ আমান উল্ল্যাহ আমানকে ধন্যবাদ জানিয়ে বলেন যুক্তরাষ্ট্রে এসে ৮০র দশকের সাবেক ছাএনেতৃবৃন্দকে নিয়ে এই মত বিনিময় ও আলোচনা প্রমান করে আমান উল্ল্যাহ আমান দেশে এবং প্রবাসে এখনো তার সেই সহকর্মীদের ভুলে যাননি বলেই শত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন সকলের খবরা খবর নিয়েছেন আন্তরিকতার সাথে আলোচনা সভায় আরো বক্তরব্য রাখেন
যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল,ডাকসুর সাবেক সদস্য মই শাহীন, মাওঃ মোঃ আতিকুর রহমান,মোঃ আলমগীর খান ভিপি, মোঃ জসিমউদ্দিন ভিপি, এম বাসিত রহমান, শফিকুর রহমান জীবন শফিক, মোঃ ইলিয়াস খান, মোঃ নাসিরউদ্দিন শরীফ, হাজী নুরুল ইসলাম, বিএনপির সেচ্ছাসেবক সম্পাদক মোঃ মনির হোসেন, ইন্জিঃ আবদুল হক চৌধুরী।অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন আলহাজ্ব সোলায়মান ভুইয়া, জিল্লুর রহমান জিল্লু,বেলাল মাহমুদ, মোঃ আবু সাইদ আহমেদ, মিজানুর রহমান মিজান, মোঃ জসিমউদ্দিন ভুইয়া,মোঃ আবুল কাশেম, রেজোয়ানুল হক চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, বাবুল চৌধুরী, মোঃ আকতার হোসেন, বদরুল হক আজাদ ও আবদুর রহমান।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








