Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আনন্দে থাকলে আয়ু বাড়ে:’অ্যাপ্লাইড সাইকোলজি:হেলথ অ্যান্ড ওয়েল-বিইং’ জার্নাল’র তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: March 2, 2011 | 11:16 PM

ইউএসএনিউজ ডেস্ক: ইতিবাচক মানসিকতা পোষণ ও আনন্দে থাকলে স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘায়ু হওয়া যায়। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর জন্যও এ কথা প্রযোজ্য বলে দাবি করেছেন গবেষকরা। ১৬০টির বেশি গবেষণার ফল পর্যালোচনা করে মঙ্গলবার ‘অ্যাপ্লাইড সাইকোলজি : হেলথ অ্যান্ড ওয়েল-বিইং’ জার্নাল এ তথ্য প্রকাশ করে। খবর আইএএনএসের।গবেষণায় আটটি ভিন্ন ১৬০টিরও বেশি গবেষণা ফল পর্যবেক্ষণ করা হয়। এগুলোতে মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর দীর্ঘমেয়াদে বিভিন্ন পর্যবেক্ষণ ও পরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী হলে ও আনন্দে সময় কাটালে স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘায়ু হওয়া যায়। এমনকি অতিরিক্ত স্থূলতায়ও এ সম্ভাবনা বেশি।গবেষণাটি নেতৃত্বদানকারী ইউনিভার্সিটি অব ইলিনয়েসের প্রফেসর ইমেরিটাস অ্যান্ড ডাইনার বলেন, বিভিন্ন সময়ে করা গবেষণাগুলোর ফলের ধারাবাহিকতা দেখে আমি খুবই অবাক হয়েছি। দু’একটি ছাড়া বেশিরভাগ গবেষণার ফলই বলে দেয়, আনন্দে থাকার সঙ্গে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের সম্পর্ক গভীর। গবেষণাগারেও দেখা গেছে, ইতিবাচক মনোভাব শরীরের হরমোন নিঃসরণে তারতম্য ঘটায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি হৃদরোগ থেকেও রক্ষা করে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV