ড. মুহাম্মদ ইউনূসের দায়ের করা রিটের ওপর শুনানি শেষ, রোববার আদেশ

ইউএসএনিউজ ডেস্ক:গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে একটি এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক আমেনা বেগমসহ নয় পরিচালক পৃথক দুটি রিট করেছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অপসারণের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের দায়ের করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার এ ব্যাপারে আদেশ দেয়ার দিন ধার্য করেছে।ড. ইউনূসের পক্ষে ড. কামাল হোসেন শুনানিতে অংশ নেন। তিনি আদালতকে জানান, ড. ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠিটি অবৈধ, বেআইনি ও এখতিয়ার বহির্ভুত। কেননা তিনি কতোদিন গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল থাকবে এটি নির্ধারণ করার এখতিয়ার রয়েছে কেবল ব্যাংকের পরিচালনা পর্ষদের।তিনি আরো বলেন, ড. ইউনূসকে কোনো নোটিস না দিয়েই এ অপসারণের চিঠি দেয়া হয়েছে।রিট আবেদনে বলা হয়, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন ছাড়াই মুহাম্মদ ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনূসের নিয়োগের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়া হয়নি—বাংলাদেশের ব্যাংকের এমন বক্তব্য সঠিক নয়। ১৯৯০ সালের আগস্ট মাসে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পূর্বানুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে মুহাম্মদ ইউনূসকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই অনুমোদন বহাল আছে। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের। সেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই। তাই তাঁকে অব্যাহতি দিতে হলে তা করবে পরিচালনা পর্ষদ। গ্রামীণ ব্যাংক চাকরি সংক্রান্ত বিধি ১৯৯৩-তে ৬০ বছরের কথা উল্লেখ আছে। ১৯৯৯ সালে পরিচালনা পর্ষদের এক সিদ্ধান্তে বলা হয় ওই বিধান ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওই সময় সরকারের মনোনীত তিনজন পরিচালক ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030