Sunday, 14 June 2026 |
Usa News Online
  • Home
  • English News
  • Bangla News
  • News Paper Lists
  • Contact
  • Login
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
খুঁজুন
সব ক্যাটাগরি
EnglishUncategorizedUsanewsonline
  1. প্রচ্ছদ
  2. Uncategorized

অস্ত্র নিয়ন্ত্রণে রিপাবলিকানদের গড়িমসির সমালোচনা যোসেফ ক্রাউলির

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 8, 2018 | 6:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে রাজপথে নেমেছেন মার্কিন কংগ্রেসমানরাও। ২৪ মার্চ সারা আমেরিকার লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ-সমাবেশ করেছিল। গত ৭ এপ্রিলও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়। সবাই অস্ত্র নিয়ন্ত্রণ আইন তৈবিতে ট্রাম্প প্রশাসনের সীমাহীন উদাসীনতার প্রতিবাদ জানান।শনিবার সকালে কুইন্সের ডিটমাস বুলেভার্ড এলাকায় আয়োজন করা হয় একটি সমাবেশের। যাতে বাংলাদেশি ডেমক্র্যাটরাও অংশ নেন। এতে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসে ডেমক্র্যাট ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি বলেন,  ২০১২ সালে কানেকটিকাটে স্যান্ডিহুক প্রাইমারি স্কুলে হামলায় ২৬ জন নিহত হয়। তখন হাউজ স্পিকার অস্থির না হবার পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘এখনো অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার সময় হয়নি।’ এরপর ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনাসহ বিভিন্ন স্থানে গুলি বর্ষণে শতশত আমেরিকানের প্রাণ ঝরেছে। প্রতিবারই রিপাবলিকান স্পিকার পল রায়ান একই কথার পুনরাবৃত্তি করে বলেছেন, সময় হলেই সবকিছু করা হবে। আর কত রক্ত ঝরলে অস্ত্র নিয়ন্ত্রণের আইনের সময় হবে?

ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার বাংলাদেশি-আমেরিকান এটর্নি মঈন চৌধুরী বলেন, প্রচলিত আইনে যে কেউ অস্ত্র ক্রয় করতে পারেন। এ কারণে কখনো যদি কোন অভিবাসীর গুলিতে কেউ মারা যায়, তাহলে সকল মিডিয়া সরব হয়ে প্রচার করতে থাকে যে, অভিবাসীরা বেপরোয়া হয়েছে। সন্ত্রাস করছে। শ্বেতাঙ্গ আমেরিকানের গুলিতে নিরীহ মানুষের প্রাণ গেলে বলা হয় না যে, তারা সন্ত্রাস করছে। প্রচারের চেষ্টা করা হয় যে, মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ায় এহেন হত্যাযজ্ঞ চালিয়েছে। এমন মনোভাব বন্ধে আইন দরকার। যারা নির্বিচারে গুলি চালিয়ে অসহায় মানুষ হত্যা করে, তারা সকলেই দুর্বৃত্ত-এটি স্মরণ রাখা দরকার।

কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ওসমান চৌধুরী বলেন, অস্ত্র ক্রয়ে আগ্রহী ব্যক্তির মানসিক পরিস্থিতি ঠিক আছে কিনা-তা যাচাই করার বিধি করতে হবে এবং অস্ত্র ক্রয়ের পর প্রতি বছরই লাইসেন্সধারীর মানসিক অবস্থা পর্যালোচনা করতে হবে।

প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় একটি হাই স্কুলে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণ আইন দাবিতে ২০ এপ্রিল সারা যুক্তরাষ্ট্রের ছাত্র-ছাত্রীরা স্কুল বর্জন করবে। তারা বিক্ষোভ করবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। এনআরবি নিউজ

শেয়ার করুন:

Facebook Twitter Linkedin Whatsapps Pinterest Email Youtube Telegram
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ: Make Money Online

সম্পর্কিত খবর

নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
স্পন্সরড
সর্বশেষ সংবাদ
  • নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
  • যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
  • নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
  • যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
  • নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
  • নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
  • নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
  • নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
BSS News

Follow Us

Our Another Site Our Another Site

news24usa.com

Editor: Mohammed Shakhawat Hossain

E-mail: [email protected] | [email protected]

  • Home
  • About Us
  • English News
  • Contact
  • Bangla News
  • Submit Your Story
  • Login

© 2026 USAnewsonline.com Developed by TEKSERV. Copyright: Any unauthorized use or reproduction of The USANewsOnline.Com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action..

Situs Streaming JAV