Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: March 4, 2011 | 12:14 AM

হাকিকুল ইসলাম খোকনঃ গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতি ভাষা শহীদদের স্বরণ করেছে। দেশের ন্যায় প্রবাসেও বিভিন্ন শহরে বাঙ্গালী অধ্যুষিত এলাকায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে নেমেছিল সব বয়সী মানুষের ঢল। হাতে ফুল, কন্ঠে অমর একুশের গানে হৃদয় নিংড়ানো ভালবাসা। এই পথ চলায় কোনো ক্লান্তি ছিলনা। দীর্ঘ অপেক্ষায়ও ছিলনা কোনো ক্লান্তি। সারিবদ্ধ মিছিল মানুষের চোখে মুখে দৃপ্ত শপথ। হারানো শোক ছাপিয়ে ওঠা গভীর শ্রদ্ধা। সকলের পথেরই শেষ ছিল শহীদ মিনার।

 

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছিল উদ্বেলিত, দেশের ন্যায় প্রবাসেও বাঙ্গালীরা অপার শ্রদ্ধা আর ভালবাসায় স্বরণ করেছে মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদের ও গৌরবোজ্জল সেই দিনটিকে। এক সময় ভাষার মাসকে আমরা শুধুমাত্র শোকের আবহে পালন করতাম। ইউনেস্কো কর্তৃক ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারীকে স্বীকৃতি প্রদানের পর এর চরিত্র অনেকটাই বদলে যেতে থাকে এবং বিশ্বব্যাপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে আমাদের ভাষা দিবস এর মর্যাদা পায়। এ দিবসটি পালনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ। শেখ হাসিনা মঞ্চ সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত সার্বজনীন ২১ উদযাপন কমিটি আয়োজনে গত ২০ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটস এর নান কাবাব রেষ্টুরেন্টে উদযাপন কমিটির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি শফিকুল আলম এর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আইরিন পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত ভাষা শহীদের স্বরণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ। সাপ্তাহিক বিজয়ের উপদেষ্টা সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি খুরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী ও বুরহান উদ্দিন কপিল। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আব্দুর রহীম বাদশা, রশিদ বক্ত নজরুল, রমেশ নাথ, রাজু আহমদ মোবারক, ফারুক হোসেইন, এডভোকেট নিজাম উদ্দিন, রফিকুল বারী চৌধুরী, শিমুল হাসান, একেএম আলমগীর, আহমেদুর রহমান চৌধুরী, কুমিল্লা সমিতির সভাপতি মোশারফ হোসেন খান চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি গোলাম মুর্তজা, ব্রাহ্মণবাড়িয়া সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

 

বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের সহসভাপতি ফিরোজ আহমেদ কল্লোল, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সদস্য কাজী তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি মাওলানা বজলুর রহমান আব্দুস শহীদ দুদু। যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা জসিম উদ্দিন খান মিঠু, নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক মোঃ লিটন, ছাত্রনেতা লিয়াকত হোসেন শাহীন, নিউইয়র্ক সিটি ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, ছাত্রনেতা হিফজুর রহমান হিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃতি। আমন্ত্রিত অতিথি হিসেবে ২১ এর কবিতা আবৃতি করেন বিশিষ্ট সাহিত্যিক, লেখক কবি এবিএম সালেহ উদ্দীন, মমতাজ বেগম আলো, তানভীর সারওয়ার রানা।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দম্পতি সাকিনা ডেনী সহিদুল সরকার, নাজমা আনোয়ার, শাহরিন সুলতানা, আইরিন পারভীন, মিসেস বখতিয়ার সাহানা সিদ্দিক, তবলায় সহযোগিতা করেন রাজীব।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এটিএন বাংলার পরিচালক ফখরুল আলম, শাহানারা রহমান, টি মোল্লা, এম এম রহমান, প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল কাশেম তালুকদার, আনোয়ার হোসেন এনাম আহমেদ, মোমিদ খান, ফরিদা আখতার, রফিক আহমেদ ভূইয়া, ড. ইউসুফ হারুন, খন্দকার আক্কাস আলী, আব্দুল কাশেম ভূইয়া, নূরুল আফসার, আতাউর রহমান তালুকদার, সোহেল আহমেদ বাবু, আসম লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা অবিনাশ চক্রবর্তী, জনউদ্দিন, আহমেদ রুশদী বাবু, আলহাজ আব্দুল কাশেম, মোঃ নজীর উদ্দিন, লিয়াকত আলী, আতাউর রহমান তালুকদার প্রমুখ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের উদ্যোগে সার্বজনীন ২১ উদযাপন কমিটি কর্তৃক কুইন্স প্যালেসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে হাজী শফিকুল আলম ও আইরিন পারভীনের নেতৃত্বে ১২:০১ পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV