Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শহীদ আসাদ দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: March 4, 2011 | 12:20 AM

হাকিকুল ইসলাম খোকনঃ গত ২৭ ফেব্রুয়ারী রোববার অপরাহ্ন ১টায় নিউইয়র্ক সিটির বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের গ্রান্ট সুইটসে শহীদ আসাদ দিবস উদযাপন কমিটির উদ্যোগে ৬৯ এর গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আলী ঈমামের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএর সাবেক সভাপতি মোহাম্মাদ হোসেন খানের সুচারু পরিচালনায়। ৬৯ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসাদ এর স্বরণে এই আলোচনা সভায় মূল বক্তা ছিলেন তৎকালিন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এক্টিভিষ্ট, আতিকুর রহমান খান ইউসুফ জাঁহ সালু।

 

শহীদ আসাদ দিবসের আলোচনায় অংশগ্রহন করেন, সাবেক সংসদ সদস্য সহিদুর রহমান, সাপ্তাহিক বাংলা টাইম ও দেশ বাংলা সম্পাদক ডা: চৌধুরী সারওয়ারুল হাসান চৌধুরী, জাতি সংঘের কর্মকর্তা ড. আনিসুর রহমান, এডভোকেট মজিবুর রহমান, বার্তা সংস্থা বাপ্স নিউজ এডিটর ও বোস্টন বাংলা নিউজ প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক মাহমুদ খান তাসের, যুক্তরাষ্ট্র বিএনপি�র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, সাংবাদিক মঈন উদ্দিন নাসের, মোঃ মহসীন, বৃহত্তর ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এম.এ. খালেক আকন্দ, কবি কামরুজ্জামান বাচ্চু, এনায়েত উল্লাহ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ মোঃ আতিকুল্লাহ এবং বদরুল হক আসাদ প্রমুখ। ৬৯ এর গণঅভ্যুথানে নিহত শহীদ আসাদ স্বরণে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান ইউসুফ জাঁহ সালু বলেন, আইয়ুব শাহীর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আসাদ রক্তের বিনিময়ে যে আদর্শ, চিন্তা চেতনা বাঙ্গালীর হৃদয়ে বীজ রোপন করেছিলেন।

 

 আজকের রাজনীতিতে তা অনুপস্থিত। আসাদ মৃত্যুর মধ্য দিয়ে শিক্ষা দিয়ে ছিলেন মানুষের জন্য রাজনীতি করার, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। কিন্তু বর্তমানে লুটপাট, টেন্ডারবাজী, ঘুষ, দুর্নীতি ও চাটুকারের রাজনীতিতে ভরেগেছে। তিনি আরো বলেন, দেশে ইতিহাস বিকৃতি করার প্রতিযোগিতা চলছে। যে দল যখন ক্ষমতায় যায়, সেই দল তখন তাদের মত করে ইতিহাস রচনা করছে। এই সংস্কৃতি থেকে বেড়িয়ে না আসলে বাংলাদেশের পরিনতি হবে ভয়াবহ।

 

শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারে ওয়াদা করে ক্ষমতায় এসেছে। এই বিচার কাজ সম্পন্ন না করলে দেশবাসী ক্ষমা করবেনা।মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আলোচনা সভার সমাপ্ত ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV