ব্যারিস্টার নাজমুল হুদার উদ্যোগে বিভক্ত ঢাকা জেলা এসোসিয়েশন’র দুই গ্রুপের ঐক্য
নিউইয়র্ক: ঢাকা জেলা এসোসিয়েশনের বিভক্ত দুই গ্রুপের দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের অবসান ঘটিয়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা এক বিরল ঘটনার জন্ম দিলেন গত ১ মার্চ এষ্টোরিয়া রংধনু রেষ্টুরেন্টে। ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক ও ঢাকা জেলা এসোসিয়েশন উত্তর আমেরিকাকে বাতিল করে ঢাকা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব আমেরিকা করলেন। অতীতের সকল ভেদাভেদ ভুলে পারস্পারিক শ্রদ্ধাবোধ সহিষ্ণু মনোভাব রেখে ঢাকা জেলার উন্নয়ন ও দুস্থ্য মানুষের সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন কমিটির সভাপতি এম বাসেত রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল।
উল্লেখ্য, ঢাকা জেলাবাসী ঐক্যকরণে ব্যারিষ্টার নাজমুল হুদা অনুষ্ঠানের শুরুতে দুই গ্রুপের সভাপতি ও সাধরণ সম্পাদকের কাছ থেকে লিখিত গ্রহণ করে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং ফ্লোরে জানান আজকের সিদ্ধান্তই সকলকে মেনে নেয়ার আহ্বান জানান। এরপর দুই গ্রুপের সমঝোতার মাধ্যমেই ব্যারিষ্টার নাজমুল হুদা ৬ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রদান করলে ঢাকা জেলাবাসী তা সানন্দে গ্রহণ করেন। নতুন কমিটির সভাপতি এম বাসেত রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল। সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া বেলাল, কোষাধ্যক্ষ এস মিরা তাওহিদ, সাংস্কৃতিক সম্পাদক কন্ঠশিল্পী কাওসার আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল করিম। ব্যারিষ্টার নাজমুল হুদা আরো ঘোষণা করেন যে, এই কমিটি আগামী ৬ মাস কার্যকর থাকবে এর মধ্যে ইঞ্জিনিয়ার ফারুক হোসেনকে (ধামরাই) প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন সদস্যদের নাম ঘোষনা করা হয়। নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হলেন : আবদুস সামাদ চঞ্চল (কেরানীগঞ্জ), আমানুল্লাহ আমান (সাভার), আজাদ হোসেন (দোহার), মনিরুজ্জামান মনির (নবাবগঞ্জ)।
অনুষ্ঠানের শুরুতে ব্যারিষ্টার নাজমুল হুদা বলেছেন, ঢাকায় বসে অন্যান্য জেলার মানুষেরা তাদের এলাকার উন্নয়ন ঘটাচ্ছেন, অথচ আমরা অবহেলিত, এ সময় আমাদের ঐক্যকরণ খুবই জরুরী। এদিকে ব্যারিষ্টার হুদার যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানান ঢাকা জেলাবাসী। এম বাসেত পূর্বের কর্মসূচি ব্যক্ত করেন এবং বদরুল ইসলাম বাদল অভ্যন্তরীণ দাগ মুছে যাওয়ার জন্য সময় প্রার্থনা করেন। অপরদিকে দুই সাধারণ সম্পাদক উন্নয়নের কথা ব্যক্ত করার পর ব্যারিষ্টার হুদা নতুন কমিটি ঘোষনা দেয়ার পর এক শান্তির পরিবেশ তৈরী হয় সেখানে। জনাব বাদল ও জনাব বাসেতের এই মিলনকে মনিরুজ্জামান ভূইয়া বেলাল এক ঐতিহাসিক মিলন বলে আখ্যায়িত করলেন। মোহাম্মদ হেলাল বলেন, আমাদের এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। মিজানুর রহমান মিজান বলেন, আর কোন্দল নয়, এখন গড়ার সময় এসেছে। সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া বেলাল বলেন, আমরা এখন এক অভিন্ন সংগঠনে পরিণত হবো। কাওসার আলমগীর বলেন, আমরা প্রবাসে একটি শক্তিশালী সংগঠন পরিণত করবো ইনশাল্লাহ, প্রচার সম্পাদক ও করিম বলেন, আমরা রাজধঅনীর মানুষ। এখন থেকে আমাদের রাজধানীকে আরো সাজাতে হবে। প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফারুক হোসেন বলেন, আমাদের
সকলকে ঐক্যবদ্ধভাবে সদস্য গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন সদস্য আব্দুস সামাদ চঞ্চল বলেন, আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আলমগীর হোসেন ও হাফিজুর রহমান হাফিজ বলেন, ব্যারিষ্টার হুদা আল্লাহর আর্শীবাদ পুত্র হয়ে আজ আমাদের মধ্যে এসেছেন বলেই এই মিলন সম্ভব হলো। বিপুল রমহান বলেন, সত্যিই ভঅলো লাগছে। কোষাধ্যক্ষ এস মিয়া বলেন, ঢাকা জেলাবাসীর জন্য দাদার অবদান (ব্যারিষ্টার হুদা) স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অধ্যাপক আনোয়ার হোসেন খান বলেন, আজ আমাদের মধ্যে যে মিলন ঘটলো তা চির ভাস্কর হয়ে থাকুক। উল্লেখ্য, বদরুল ইসলাম বাদলের ত্যাগী মনোভাবকে এলাকার প্রকৃত অীভভাবক বলে মন্তব্য করেছেন অনেকেই।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women