Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’র নয়া কমিটি : প্রেসিডেন্ট সাঈদ, সেক্রেটারী রশিদ

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: April 13, 2018 | 6:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব-এর ২০১৮-২০১৯ কার্যবছরের নতুন কমিটির কর্মকর্তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৯ এপ্রিল সোমবার। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এই সভায় নির্বাচন কমিশন কর্মকর্তাদের তত্ত্বাবধানে নতুন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক লায়ন মোহাম্মদ সাঈদ ও সেক্রেটারী হয়েছেন লায়ন একেএম এ রশিদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লায়ন গোলাম মোস্তফা।


নির্বাচন প্রক্রিয়া পরিচালনার এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অ্যাকটিং প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ। সভা পরিচালনা করেছেন ক্লাব সেক্রেটারী লায়ন আসেফ বারী (টুটুল)।
নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিকতার পর আগামী বছরের নেতৃত্ব নিধারণী পর্ব শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার লায়ন রেজা রশীদের সাথে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন লায়ন মোহাম্মদ আলী ও লায়ন গোলাম মোস্তফা।
নির্বাচিত হওয়ার পর সভায় বিভিন্ন নেতৃবৃন্দ একে অন্যকে অভিনন্দিত করেছেন। নতুন সভাপতি লায়ন মোহাম্মদ সাঈদ ও সেক্রেটারী লায়ন একেএম এ রশিদ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
লায়ন মোহাম্মদ সাঈদ সভায় বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও আগ্রহে আমাদের সেবামূলক এই আর্ন্তজাতিক সংগঠনটি ৫ম বর্ষ অতিক্রম করছে। গত জানুয়ায়ী থেকে ক্লাবের একটিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যে সহযোগীতা পেয়েছি,আশাকরি প্রেসিডেন্ট হিসেবে ভবিষ্যতেও তা সকলের নিকট থেকে পাবো। তিনি উল্লেখ করেন কার্যকরি কমিটির কর্মকর্তাসহ সদস্যদের নিয়ে কর্মকান্ডকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।
সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মতিউর রহমান, সাবেক সভাপতি লায়ন এড. নাসির উদ্দিন,সদ্য সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজ সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তারা নতুন কার্যকরী কমিটির কর্মসূচি পালনে সকল সহযোগীতার আশ্বাস দেন।
সংগঠনের নতুন কমিটির নির্বাচিত কর্মকর্তারা সেবামূলক কর্মকান্ডে নিজেদের আরো বেশী করে সক্রিয় রাখার অঙ্গিকার করেন এ সভায়।
উল্লেখ্য,আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে ইতিমধ্যে নিউইয়র্কে একটি আলোচিত সেবা সংগঠনের পরিচিতি পেয়েছে ‘নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব’।


২০১৭-২০১৮ সনের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা হলেন:
প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ নেওয়াজ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী (টুটুল), সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মো: রফিকুল ইসলাম, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আমজাদ হোসেন সেলিম, ফোর্থ ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদুল, ফিফথ ভাইস প্রেসিডেন্ট লায়ন রায়ান তাজ, জেনারেল সেক্রেটারী লায়ন একেএম এ রশিদ, জয়েন্ট সেক্রেটারী (এডমিন)-লায়ন আহসান হাবিব, জয়েন্ট সেক্রেটারী (প্রজেক্ট)-লায়ন শামসুল আলম লিটন, ট্রেজারার-লায়ন মোহাম্মদ গোলাম মোস্তফা, টেইল টুইস্টার-লায়ন সাইফুল ইসলাম রকি, টেমার-লায়ন মো: সাইফুল ইসলাম, মেম্বারশিপ চেয়ার- লায়ন ফাহাদ সোলায়মান, ডিরেক্টর-লায়ন এম এস আলম, লায়ন আমেনা নেওয়াজ, লায়ন মুনমুন বারী, লায়ন আব্দুর রহিম হাওলাদার, লায়ন আহসান হাবিব, লায়ন আনোয়ার জাহিদ, লায়ন পারভিন জামাল, লায়ন শিবলী এন ইসলাম, লায়ন মোহাব্বত আখন্দ।
এই সভায় এক্সিকিউটিভ কমিটির মেম্বার, নির্বাচন কমিশন সদস্যরা ছাড়া আরো উপস্থিত ছিলেন লায়ন বেলাল আহমদ, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, লায়ন ফরিদা বেগম, লায়ন ফাতিমা খাতুন, লায়ন মোহাম্মদ এমদাদ হোসেন বাবর ও অতিথি প্রমি তাজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV