Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

গুরুতর অসুস্থ,লাইফ সাপোর্ট দিয়ে রাখা বিএনপি মহাসচিব দেলোয়ারকে দেখতে গেলেন হানিফ

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: March 4, 2011 | 9:45 AM

ইউএসএ নিউজ : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এর আগে তিনি মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বৃহষ্পতিবার রাতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খোন্দকার দেলোয়ার হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি জটিল কিছু রোগে ভুগছিলেন।

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব এডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যান। বেলা সাড়ে ১২টায় তিনি স্কয়ার হাসপাতালে যান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক এবং খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। তিনি খোন্দকার দেলোয়ারের দ্রুত আরোগ্য কামনা করেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের পক্ষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে এসেছেন। তিনি বলেন, আমরা আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। মাহবুব-উল-আলম হানিফ দায়িত্বরত চিকিৎসক এবং খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন বলে জানান। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV