Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সম্মানজনক বিদায় চেয়েছিলাম’ -ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: March 4, 2011 | 9:53 AM

 ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি চেয়েছিলাম আমার  বিদায় যেন সুন্দর ও সম্মানজনক হয়। কিন্তু আমাকে অসম্মানজনকভাবে চলে যেতে বলা হলো। আমি চলে যেতে চেয়েছি। কিন্তু পরিচালনা পরিষদের সিদ্ধান্তে আমাকে থাকতে হয়েছে। গতকাল হাইকোর্টে তার করা রিট আবেদনের শুনানি শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গ্রামীণ ব্যাংককে কোন ধাক্কা না দেয়ার আবেদন জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদে কে থাকলো সেটা বড় কথা নয়, আমি আপনাদের কাছে আবেদন করি, এখানে যেন কোন ধাক্কা না লাগে। তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ ঋণগ্রহীতা রয়েছেন। দেশের এক-তৃতীয়াংশ পরিবার এর সঙ্গে যুক্ত। কারও অনুদানে নয়, নিজস্ব আমানত দিয়ে এই প্রতিষ্ঠান চলে। আস্থায় চিড় ধরলে এই প্রতিষ্ঠান নড়বড়ে হয়ে যাবে। সবার উদ্দেশ্যে তিনি বলেন, চলুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটি রক্ষা করি। সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ অডিটোরিয়ামে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউনূস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV