Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

৯ উইকেটে হেরে গেল বাংলাদেশ:কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি-সাকিব

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: March 4, 2011 | 10:20 AM

ইউএসএনিউজ  ডেস্ক:আসিসি ক্রিকেটওয়র্ল্ড কাপে  বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫৮ রানে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারেই টার্গেটে পৌঁছে যায় সফরকারীরা।এবারের বিশ্বকাপে এটিই সর্ব নিম্ন রানের ইনিংস। এছাড়া ওয়ান ডে ক্রিকেটে এটি বাংলাদেশেরও সর্বনিম্ন রান। আর বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রান এটি।ম্যাচের ৫ম ওভারে নাঈম ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন স্মিথ। ১২ বলে তিনি ৬ রান করেন।ক্রিস গেইল ৪৪ বলে ৩৭ ও ড্যারেন ব্রাভোর ২০ বলে ৯ রানের মধ্য দিয়ে তাদের লক্ষ্য পূর্ণ হয়ে যায়।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। কেমার রোচের বলে ড্যারেন সামির হাতে ধরা সাজঘরে ফেরেন তিনি। সেই ধাক্কা সামাল দেয়ার আগেই সাজঘরে ফিরেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহীম। মূলত তখনই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।এরপর ম্যাচের অষ্টম ওভারে জুনাইদ সিদ্দিকী আউট হলে মহাবিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। যাওয়া-আসার খেলায় বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায় সাকিব আল হাসানও। ১৬ বলে ৮ রান করে সোলায়মান বেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি।ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে কেউ আর তেমন সুবিধা করতে পারেননি।
রকিবুল ৮, নাঈম ১, আশরাফুল ১১, শফিউল শূন্য, আব্দুর রাজ্জাক ২ এবং রুবেল হোসেন শূন্য রানে আউট হলে ৫৮ রানেই টাইগারদের ইনিংস শেষ হয়।
ক্যারিবীয়দের পক্ষে সোলায়মান বেন সর্বোচ্চ ৪টি এবং ড্যারেন সামি ও কেমার রোচ ৩টি করে উইকেট নেন।এর আগে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, জুনাইদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম, নাঈম ইসলাম, নাজমুল হোসেন, রকিবুল হাসান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, শাহরিয়ার নাফিস এবং সোহরাওয়ার্দী শুভ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ড্যারেন সামি (অধিনায়ক), সোলায়মান বেন, ডেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দ্রপাল, কির্ক অ্যাডওয়ার্ডস, ক্রিস গেইল, নিকিতা মিলার, কায়রোন পোলার্ড, রভি রামপাল, কেমার রোচ, এন্ড্রু রাসেল, রামনারাশ শারওয়ান, ডেভন স্মিথ এবং ডেবন থোমাস।

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন,ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলে জিতেছে,খারাপ ব্যাট করায় হার মানতে হয়েছে। এই হারের জন্য দর্শক-সমর্থকদের কাছে ক্ষমাও চান তিনি।খেলা শেষে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাকিব আরো বলেন, “ওদের ২৫০ থেকে ২৬০ রানের লক্ষ্য বেঁধে দেয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু টস জেতা ছাড়া আমাদের আর কিছুই ভালো হয়নি।”তবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন সাকিব। বলেন, “আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। জানি, কোয়ার্টার ফাইনালে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেল। তবে আশা ছাড়ছি না। পরের তিন খেলার মধ্যে দু’টিতে জিততে পারলে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পরাবো।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক ভুল হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে খেলার আগে ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করা হবে বলে জানান সাকিব।তিনি দাবি করেন, দলের ব্যাটিং দুর্বল নয়। পরের খেলাগুলোয় নিজেদের উজাড় করে দেয়ার প্রতিশ্র”তি দেন তিনি।
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV