Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: March 4, 2011 | 11:36 PM

ইউএসএনিউজ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে। গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় একটি এয়ার এম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ফুসফুসের নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত দেলোয়ারের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় দলীয়ভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি দলের নেতাকর্মী ও সাংবাদিকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চান। এর আগে ২২শে ফেব্রুয়ারি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে দিনদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এ সময় তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে বা কথাবার্তাও বলতে পারছিলেন না। দ্রুত তার স্বাস্থ্যও ভেঙে পড়তে শুরু করে। এমন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই পরিস্থিতির দ্রুত অবনতি হলে রাত ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দেয়া হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানানোর পর মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। অসুস্থ অবস্থায় নিঃসঙ্গ মহাসচিবকে দেখতে ছুটে যান দলের সিনিয়র নেতারা। মহাসচিবকে দেখতে দুইজন প্রতিনিধি পাঠান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। পরে পরিস্থিতি সঙ্কটাপন্ন দেখে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ত্বরিত সিদ্ধান্ত নেন দলের সিনিয়র নেতারা। স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মির্জা নাজিম উদ্দিন ও নিউরোসার্জন শেখ আবদুল কাদেরের তত্ত্বাবধানে প্রাথমিক সঙ্কট কেটে গেলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সন্ধ্যা পৌনে ছয়টায় একটি বিশেষায়িত এম্বুলেন্সে করে তাকে স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। তার সঙ্গে যান ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু, মেয়ে ডা. দেলোয়ারা হোসেন পান্না ও ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিক।
সবার প্রতি কৃতজ্ঞ, দোয়া চাই দেলোয়ার:চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার। তিনি বলেন, জ্ঞানত কারও প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করিনি। এখনও করি না, ভবিষ্যতেও করব না। আমি সবসময় দেশের গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছি। এ সময় তার কণ্ঠ ছিল কৃতজ্ঞতাপূর্ণ। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, যারা আমাকে আন্তরিকভাবে দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে দোয়া করবেন।
চিকিৎসার অর্থায়নে জরুরি বৈঠক:উন্নত চিকিৎসার জন্য খোন্দকার দেলোয়ারকে সিঙ্গাপুর নিতে সার্বিক প্রস্তুতির বিষয়ে গভীর রাতে স্কয়ারেই বৈঠক করেন দলের কয়েকজন সিনিয়র নেতা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাতেই তারা বিভিন্ন বিমান সংস্থাসহ হাসপাতালের জন্য যোগাযোগ ও অর্থ সংস্থানের ব্যাপারে আলোচনা করেন। কারণ, এয়ার এম্বুলেন্সে করে নেয়ার বিষয়টি খুবই ব্যয়বহুল। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, আন্তর্জাতিক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV