Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

বিশ্বের প্রথম ধারাভাষ্য ক্রিকেট অ্যাপ নির্মাতা বাংলাদেশের : অ্যাপ ব্যবহার করে শোনা যাবে বিশ্বের যে কোনো প্রান্তের খেলার সরাসরি ধারাভাষ্য

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: April 20, 2018 | 7:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বে প্রথম তৈরি হলো ক্রিকেটের ধারাভাষ্য অ্যাপ ক্রিকভয়েস নাবিলা। এই অ্যাপ ব্যবহার করে শোনা যাবে বিশ্বের যে কোনো প্রান্তের অনুষ্ঠিত খেলার সরাসরি ধারাভাষ্য নাবিলার মিষ্টি কণ্ঠে। এই নাবিলা কোনো ব্যক্তি নয়। এটি বুদ্ধিমান সফটওয়্যার। এর নির্মাতা বাংলাদেশের প্রতিভাবান যুবক জুবায়ের হোসেন। এলগোরিদমের জালে নিজেকে জড়িয়ে রাষ্ট্রীয়ভাবে নাম কুড়িয়েছেন মোবাইলের এন্ড্রয়েড অ্যাপস বানিয়ে আরও আগে থেকেই।

ছোটবেলা থেকেই সময় পেলেই প্রোগ্রামিং করতেন। তারপর তৈরি করেন ‘সিএনজি মিটার’ নামক অ্যাপ। এই অ্যাপ প্রতি কিলোমিটার গন্তব্যে ভাড়া কত হবে তা হিসাব করত। এমনকি বাংলাদেশ বিমানের জন্য সফটওয়্যার সরবরাহ করেছেন তিনি।

তবে জুবায়েরের সবচেয়ে বড় সাফল্য আসে তাঁর বুয়েট পড়ুয়া বন্ধু আসিফ কামারের সঙ্গে মিলে বানানো অ্যাপ ‘ভ্যাট চেকার’-এর মাধ্যমে। এই অ্যাপটির কাজ ছিল ভ্যাট ফাঁকি রোধ করা। যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান যদি ভ্যাট ফাঁকি দেয় তখন এই অ্যাপ ব্যবহার করে কর্তৃপক্ষকে অবহিত করা যায়। ২০১৫ সালের অক্টোবরের ১৫ তারিখে এই অ্যাপসটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবহার করা শুরু করে। কোনো দোকানি যদি ভুয়া ব্যবসা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভ্যাট ফাঁকি দেন, তাহলে সে ব্যাপারে তখনই ক্রেতারা নিশ্চিত হতে পারবেন। এ জন্য তাঁকে শুধু বিলের রসিদে দেওয়া বিআইএন নম্বরটি ভ্যাট চেকার অ্যাপসের মাধ্যমে যাচাই করতে হবে। সঙ্গে সঙ্গেই ভোক্তা নিশ্চিত হবেন তার দেওয়া ভ্যাটের টাকা কোথায় জমা হচ্ছে। দোকানি যদি কোনো রকম অসততার আশ্রয় নেয় তখন মোবাইল ক্যামেরায় সেই রসিদের ছবি তুলে এনবিআরের ডাটাবেজে আপলোড দিলেই হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জুবায়ের হোসেন জানান, বছরে ৩০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি রোধ করে এই ভ্যাট চেকার অ্যাপ। জাতীয় রাজস্ব বোর্ড এই সাফল্য দেখে সম্মাননাও জানায় এবং সরকারিভাবে অ্যাপসটিকে স্বীকৃতিও দেওয়া হয়। ২০১৬ সালের ২৩ জুলাই নয়াদিল্লিতে ভ্যাট চেকার পেয়েছিল ‘এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ২০১৬’। মোবাইল খাতে উদ্ভাবনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সম্মাননা। এ ছাড়াও ভ্যাট চেকার পায় জাতীয় মোবাইল এপ্লিকেশন পুরস্কার।

জুবায়ের জানান, কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড বন্ধ করে দেয় অ্যাপটি। সূত্র: প্রতিদিন ডট কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ