লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর হামলায় নিহত কমপক্ষে ৫০

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ার জাওয়াইয়া, ত্রিপোলি এবং তেল সমৃদ্ধ নগর রাস লানুফ এ গাদ্দাফির অনুগত বাহিনী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে৷সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর বিদ্রোহীরা তেল শোধনাগারে হামলা চালায়৷ এসময় তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ে৷ এদিকে বিদ্রোহীরা দাবি করেছে, পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ শহর রাস লানুফের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে৷ কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখবর অস্বীকার করেছে৷ বার্তা সংস্থাগুলো বলছে, বিদ্রোহীরা লিবিয়ার পূর্বাঞ্চলের বেশির ভাগ জায়গা দখল করে নিয়েছে৷এদিকে, গাদ্দাফি জনগণের ওপর বিমান থেকে বোমাবর্ষণ করছেন_ এ অজুহাতে লিবিয়ার আকাশসীমাকে নো-ফ্লাইং জোন ঘোষণাসহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো নানা কৌশলে সামরিক হস্তক্ষেপের পাঁয়তারা চালাচ্ছে; কিন্তু আরব দেশগুলো তার সমর্থন দিতে নারাজ। বুধবার কায়রোয় আরব লীগের বৈঠকের পর সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ব্রুকিংস দোহা সেন্টারের উপ-পরিচালক ইব্রাহিম শরকি বলেছেন, পাশ্চাত্যের সামরিক হস্তক্ষেপ নিয়ে আরবদের বিশেষ স্পর্শকাতরতা রয়েছে। ইরাকের অভিজ্ঞতা থেকেই এটা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০০৩ সালে পাশ্চাত্যের সামরিক বাহিনী ইরাক দখল করে; কিন্তু সাদ্দামকে উৎখাতের পর পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি পুরোপুরি। ফলে সে দেশের কয়েক লাখ লোককে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কায়রোর আরব লীগের বৈঠকে বিদ্রোহীদের ওপর হামলা থেকে গাদ্দাফিকে নিবৃত্ত রাখতে লিবিয়ার আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধের ব্যাপারে বিবেচনার কথা বলা হলেও পাশ্চাত্যের সরাসরি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








