যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করতে যাওয়া বাংলাদেশীদের সংখ্যা দ্বিগুণ হওয়ার পথে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করতে যাওয়া বাংলাদেশীদের সংখ্যা দ্বিগুণ হওয়ার পথে। মেক্সিকো থেকে টেক্সাসের লারেদো অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করছে অবৈধ অভিবাসীরা। স্থানীয় কর্মকর্তারা বুধবার এ কথা জানিয়েছেন। এ খবর দিয়েছে ওয়াশিংটন টাইমস। পত্রিকাটি লিখেছে, ‘সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে এমন দেশ থেকে এটি হলো সবচেয়ে সাম্প্রতিক উদ্বেগজনক অভিবাসী স্রোত।’ এই পত্রিকা সহ আরেক পত্রিকা ওয়াশিংটন এক্সামিনার সরকারী কর্মকর্তাদেরকে উদ্ধৃত করে লিখেছে, এশিয়া থেকে আমেরিকায় ঢুকিয়ে দেওয়ার জন্য অবৈধ অভিবাসীরা আন্তর্জাতিক মাদক পাচারকারী সংগঠনগুলোকে সর্বোচ্চ ২৭ হাজার ডলার বা প্রায় ২২ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করে থাকেন।
বুধবার আমেরিকার বর্ডার প্যাট্রলের লারেডো সেক্টর ৪ বাংলাদেশীকে আটক করেছে। এই অর্থ বছরের প্রথম ছয় মাসে এ নিয়ে ১৮৮ জন বাংলাদেশী আটক হয়েছেন। অথচ, ২০১৭ সালে পুরো বছরে আটক হন ১৮১ জন।
২০১৬ সালে ঢোকার চেষ্টা করেন মাত্র ১ জন বাংলাদেশী।
ওয়াশিংটন টাইমস লিখেছে, বাংলাদেশে ইসলামিস্ট সন্ত্রাসী চক্রের উপস্থিতির কারণে এই অভিবাসন স্রোত উদ্বেগজনক।
লারেডো সেক্টর উপ প্রধান প্যাট্রল এজেন্ট স্কট গুড বলেন, ‘নিশ্চিতভাবে এই কাজ আন্তঃদেশীয় অপরাধী সংগঠনগুলোর।’ অপরদিকে সহকারী প্রধান প্যাট্রল এজেন্ট গ্যাব্রিয়েল অ্যাকোস্তা ওয়াশিংটন এক্সামিনারকে বলেন, বাংলাদেশীরা একা এই অবৈধ পথে আসছেন, তা নয়। তারা আসছেন মাদক চক্রের মাধ্যমে, যারা এশিয়া থেকে মনুষ্যবাহী যান যুক্তরাষ্ট্রে প্রবেশ করাচ্ছে।
তিনি বলেন, ‘তারা দক্ষিণ আমেরিকায় প্রথমে মানুষদের নিয়ে যায়। সেখান থেকে বিভিন্ন পরিবহণের মাধ্যমে মধ্য আমেরিকা থেকে মেক্সিকোতে মানুষদের নিয়ে যায়। এটা আসলে একটা পাচারকারী সংগঠনের কাজ। বাংলাদেশীরা আসলে জানেই না যুক্তরাষ্ট্রের কোন জায়গায় তারা ঢুকতে চায়।’
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!