Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ড. ইউনূসকে অপসারণে মার্কিন সিনেটর জন কেরির উদ্বেগ

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: March 4, 2011 | 11:56 PM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বে ক্ষুদ্রঋণের প্রবক্তা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে  গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টার উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেইন রিলেশন্স কমিটির চেয়ারম্যান জন কেরি (ডি-এমএ)।ওয়াশিংটন থেকে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তাঁর উদ্বেগের কথা জানান।জন কেরি বলেন, মুহাম্মদ ইউনূসকে যেভাবে সরানো হয়েছে, তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।কেরি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমি আশা করি, গ্রামীণ ব্যাংকের স্বায়ত্তশাসন ও কার্যকারিতা অব্যাহত রাখতে উভয় পক্ষ একটি আপসরফায় পৌঁছাতে সক্ষম হবে।’প্রভাবশালী ওই মার্কিন সিনেটর আরও বলেন, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাঁর মতে, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূস দারিদ্র্য নিরসন ও নারীর ক্ষমতায়নে অবদান রেখে আন্তর্জাতিক বিশ্বের নজর কেড়েছেন এবং বিশ্ববাসীর অকৃত্রিম শ্রদ্ধা অর্জন করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV