Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

‘বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন’ শীর্ষক সেমিনার যুক্তরাষ্ট্র বিএনপির কর্মসূচি:১১ মার্চ জাতিসংঘের সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: March 6, 2011 | 9:28 AM

 এনা : ‘বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন’ শীর্ষক সেমিনার থেকে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসকে অপমান করার মাধ্যমে বাংলাদেশের ১৬ কোটি মানুষকেই শেখ হাসিনার সরকার অপমানিত করেছে। এর সমুচিত জবাব প্রদানের লক্ষ্যে ড. ইউনূস যুক্তরাষ্ট্রে এলে তাকে ব্যাপকভাবে সম্বর্ধনা জ্ঞাপন এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের মামলা-হামলা চালিয়ে হেনস্তার প্রতিবাদে ১১ মার্চ জাতিসংঘের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

 

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে জাফরান রেস্টুরেন্টে ৫ মার্চ শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার সকাল) যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এবং বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলম। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত এ সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন সেইভ বাংলাদেশ মুভমেন্টের সভাপতি ডা. শাহ আলম এবং ড. শওকত আলী। আলোচনায় আরো অংশ নেন বিএনপির সহসভাপতি গিয়াস আহমেদ, যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, সেইভ বাংলাদেশ মুভমেন্টের সেক্রেটারী কাজী আজম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ। ডাকসুর সাবেক ভিপি বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে, মানবাধিকারের অস্তিত্ব নেই, আইনের শাসন ডুকরে কাঁদছে শেখ হাসিনার বন্দি শিবিরে। তিনি অভিযোগ করেন, যারাই সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ করছেন তাদেরকেই মামলা দিয়ে নাজেহাল করা হচ্ছে। টিআইবি নির্বাহী পরিচালকও সরকারের রোষানলে পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির তথ্য প্রকাশ করে কী ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সেটি বিশ্ববাসীর অজানা নেই। সর্বশেষ শিকার হচ্ছেন নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস। যিনি বিশ্বের সামনে বাংলাদেশের সম্মান বাড়িয়েছেন, যার মাধ্যমে ১৬ কোটি বাঙালি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন, সেই সম্মানীয় ব্যক্তি ড. মুহম্মদ ইউনূসকে অসম্মানীত করার অর্থ হচ্ছে ১৬ কোটি মানুষকে অপমানিত করা। আমানউল্লাহ আমান বলেন, ড. মুহম্মদ ইউনূসের সাথে এহেন দুর্ব্যবহারের প্রতিবাদ জানাতে হবে বিশ্বের সর্বত্র। ৮ মার্চ ড. মুহম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে আসছেন, বিএনপির পক্ষ থেকে তাকে ব্যাপকভাবে স্বাগত জানাবেন। তিনি বলেন, আগামী শুক্রবার ১১ মার্চ জাতিসংঘ সদর দফতরের সামনে বিএনপির পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ করতে হবে শেখ হাসিনা সরকারের অন্যায়-অপকর্মের বিরুদ্ধে। নাজিম উদ্দিন আলম বলেন, মইন-ফকরুদ্দিনের ষড়যন্ত্রের ফসল শেখ হাসিনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অপকর্ম-অপশাসনের বিচার করবেই। তিনি প্রবাসের সুধী সমাজকে রুখে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV