Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইউরোপ-আফ্রিকা ঘুরে এলো নিউইয়র্কের বাংলা ট্যুর

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: April 22, 2018 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ইউরোপ এবং আফ্রিকার ৬ দেশ ঘুরে এলো নিউইয়র্কের বাংলা ট্যুর। দেশগুলি হচ্ছে লন্ডন, স্পেন, ফ্রান্স, এন্ডোরা, মরক্কো এবং জার্মানী। গত ১ এপ্রিল সকাল ১১টায় ট্যুর গ্রুপটি লন্ডনের উদ্দেশ্যে জেএফকে এয়ার পোর্ট ত্যাগ করে। গ্রুপের প্রথম গন্তব্য ছিলো লন্ডন। সেখানে অবস্থানকালীন সময়ে গ্রুপটি প্রথম দিনে টাওয়ার অব লন্ডন, সেন্টস পলস ক্যাথিড্রাল, ওয়েস্ট মিনিস্টার এ্যবি এবং বাকিংহ্যাম প্যালেস, স্টোনহেঞ্জ, উইন্ডসর ক্যাসেল এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি পরিদর্শন করে।
গ্রুপটির পরবর্তী গন্তব্যস্থল ছিলো স্পেনের বার্সিলোনা। ওখানে অবস্থানকালে তারা অলিম্পিক ভিলেজ, সাগ্রাদা ক্যামেলিয়া ক্যাথেড্রাল, স্পেনিশ ভিলেজ, কাতালোনিয়া স্কয়ার পরিদর্শন করে।


দ্বিতীয় দিনের কর্মসূচীর ভেতর ছিলো একদিনে ৩ দেশ পরিদর্শন। দেশগুলি হচ্ছে ফ্রান্স, এন্ডোরা এবং স্পেন। স্পেনের একটি ঐতিহ্যবাহী গ্রাম বাঘা পরিদর্শনের মধ্য দিয়ে ভ্রমণ শুরু হয়। এর পর গ্রুপটি ভ্রমণ করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তভূর্ক্ত শহর এক্সলেস, এন্ড্রুজ পর্বতমালা বেস্টিত ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র এন্ডোরায়। গ্রুপটি এন্ডোরায় বিখ্যাত স্যান্ডি বীচ ভ্রমণসহ সমুদ্রে ক্রুজ ভ্রমণ শেষে রাতে বার্সিলোনা ফিরে আসে।
ট্যুর গ্রুপটির পরবর্তী গন্তব্যস্থল ছিলো বিশ্ব পর্যটক ইবনে বতুতার জন্ম শহর মরক্কোর তানজিয়ার। উল্লেখ্য বৃটিশ, ফ্রান্স এবং পর্তুগীজদের দ্বারা পর্যায়ক্রমে শাসিত আফ্রিকার এই শহরটি উত্তর মরক্কোয় অবস্থিত। এখানেই একস্থানে মিলিত হয়েছে আটলান্টিক এবং ভুমধ্য মহাসাগর। দুই মহাসাগরের সংযোগস্থল ছাড়াও গ্রুপটি ইবনে বতুতার বাড়ী এবং সমাধিস্থল, হারকিউলিস কেভ পরিদর্শন করে।
গ্রুপটির সর্বশেষ গন্তব্যস্থল ছিলো জামার্নীর বার্লিন। তারা সেখানে বার্লিন টিভি টাওয়ার, বার্লিন ওয়াল, টিগার্টেন পার্ক, ব্রান্ডেনবার্স গেট, হলোকাস্ট মেমোরিয়াল, চেকপোস্ট চার্লি সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে ১১ এপ্রিল নিউইয়র্কে ফিরে আসে।
উল্লেখ্য: ১২ সদস্য বিশিষ্ট ট্যুর গ্রুপের সবাই ছিলো আমেরিকান পর্যটক। প্রতিবারের মত এবারের ভ্রমণেও ট্যুর গাইডের দ্বায়িত্ব পালন করেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।
উল্লেখ্য বাংলা ট্যুর যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের দর্শণীয় স্থান ছাড়াও কানাডা, বাহামা, মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন দেশে গাইডেড ট্যুর অপারেট করে থাকে।
বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী ইউরোপ-আফ্রিকা ট্যুরের জন্য এখন বুকিং চলছে। দেশগুলি হচ্ছে আইসল্যান্ড, নেদারল্যান্ড, গ্রীস, মিশর, তুরস্ক এবং প্যারিস। এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য ৩৪৭ ২৮০ ৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV