২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য রাখে-যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের
ইউএসএ নিউজ: ২০২১ সনের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য রাখে” যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের ৪ মার্চ ২০১১ বঙ্গবন্ধু অডিটরিয়ামে বাংলাদেশ দূতাবাস এবং Thingstodo-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন। Thingstodo ওয়াশিংটনভিত্তিক তরুণ পেশাদারদের সামাজিক যোগাযোগের একটি প্রতিষ্ঠান।
বৃহত্তর ওয়াশিংটনে তথ্য-প্রযুক্তি, আইন, যোগাযোগ এবং শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রে কর্মরত ৫০ এর অধিক পেশাজীবি তরুণ এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। শত বছরের বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে আরো উল্লেখ করেন যে, বাংলাদেশের রয়েছে স্বাধীনতা, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার এক সুদীর্ঘ ইতিহাস। রাষ্ট্রদূতের বক্তব্যের অব্যবহিত পরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর একটি প্রামান্য চিত্র পরিবেশন করা হয়।

বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে খ্যাতনামা কয়েকজন শিল্পী বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রতিক বাংলা গান ও নৃত্য পরিবেশন করেন এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী বাদ্যযন্ত্র দোতারার সাথে উপস্থিত দর্শকদের পরিচয় করিয়ে দেন। মূল অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত দর্শকদের জন্য বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শন করা হয়।

পাবলিক ডিপ্লোমেসী ও গণযোগাযোগ কর্মসূচীর আওতায় বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর নিকট তুলে ধরার প্রয়াস হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানশেষে উপস্থিত অভ্যাগতদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030