Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: March 7, 2011 | 3:24 PM

বাপস,নিউইয়র্ক : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তারা কথা বলেছেন ৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এ দিনেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সামরিক জান্তার শোষণ,  বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ২৪ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পর বাঙালি জাতির চূড়ান্ত মুক্তির ডাক দিয়েছিলেন। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর সেদিনের ভাষণটিকেই স্বাধীনতার ঘোষণা হিসেবে গণ্য করা হয়। কারণ স্বাধীনতা সংগ্রামের প্রকৃত প্রস্ততি শুরু হয় তখন থেকেই।

 

 

 

গত ৬ মার্চ ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা।সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা  আইরিন পারভীন, লুৎফুল করিম, রমেশ নাথ, কমান্ডার নুরনবী, নজমুল ইসলাম চৌধুরী, মো: নজরুল ইসলাম, খোন্দকার আক্কাস আলী, আর আমিন, নিজাম উদ্দিন, আবদুল জলিল, এ কে এম আলমগীর, ফয়েজ আহমেদ, মো: সামসুল আলম, মো: আশরাফউদ্দিন, কাজী আজিজুল হক খোকন, সোলায়মান আলী, জসীমউদ্দিন ও লিটন প্রমুখ। 

 

বক্তারা বলেন, ‘৭১-এর এ দিনে পুরো জাতি উন্মুখ হয়ে অপেক্ষা করছিল একটি দৃঢ় সিদ্ধান্তের জন্য। আর এ জন্যই তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) নারী-পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষ সমবেত হয়েছিলেন, যাদের কণ্ঠে ছিল শোষণ-বঞ্চনা থেকে মুক্তির দৃপ্ত স্লোগান। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV