Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইউটিউব ভিডিও দেখে একাই সন্তান প্রসব!

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: May 2, 2018 | 1:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :: এক নারীর সন্তান জন্মের খবর টুইটারে ভাইরাল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত টিয়া ফ্রিম্যান নামের ওই নারী তুরস্কের হোটেল রুমে একাই সন্তানের জন্ম দিয়েছেন। এসময় শুধু একটি ইউটিউব ভিডিওর সহায়তা নিয়েছিলেন। গত মার্চে টিয়া যুক্তরাষ্ট্র থেকে জার্মানি যাচ্ছিলেন। ওই সময় এ ঘটনা ঘটে।
তুরস্কের ইস্তানবুলের একটি হোটেলের বাথটাবে সন্তান জন্ম দেয়ার খবর ২৪ এপ্রিল টুইটারে সবাইকে জানান। ২২ বছর বয়সী সেই নারী তার সন্তানের নাম রেখেছেন জেভিয়ার আটা ফ্রিম্যান। গত ৭ মার্চ তার ওই সন্তানের জন্ম হয়। প্রথমে বিমানবন্দরেই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। কিন্তু পরে হোটেলে উঠার সিদ্ধান্ত নেন।
সন্তান জন্মের পরের দিনই আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সন্তান কোলে টিয়াকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তাকে কর্তৃপক্ষ মানবপাচারকারী বলেও সন্দেহ করছিল। পরে তিনি তুরস্কের যুক্তরাষ্ট্র দূতাবাসের সাহায্য নেন।
এভাবে সন্তান জন্ম দেয়ার খবরটি নিয়ে এত মাতামাতি হচ্ছে দেখে টিয়া কিছুটা বিব্রত। তিনি টুইটারে বলেছেন, আমি সত্যিই বুঝতে পারছি না সবাই কেন আমার এ খবর নিয়ে এত অবাক হয়েছে। হতে পারে এটিকেও সবাই একদিন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে। বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV